Judges 8:6 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সুক্কোতের কর্মকর্তারা বললো, সেবহ ও সলমুন্নের হাত কি এখন তোমার অধিকারে এসেছে যে, আমরা তোমার সৈন্যদেরকে রুটি দেব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু সুক্কোতের কর্মকর্তারা বললেন, “সেবহ ও সল্মুন্নাকে আপনি কি বন্দি করতে পেরেছেন? আমরা কেন আপনার সৈন্যবাহিনীর লোকদের রুটি দেব?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সুক্কোতের অধ্যক্ষগণ কহিল, সেবহের ও সল্মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত হইয়াছে যে, আমরা তোমার সৈন্যগণকে রুটী দিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সুক্কোতের অধ্যক্ষগণ কহিল, সেবহের ও সল্মুন্নের হস্ত কি এখন তোমার হস্তগত হইয়াছে যে, আমরা তোমার সৈন্যগণকে রুটি দিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু সুক্কোতের নেতারা বলল, “কেন আমরা তোমার সৈন্যদের রুটি খেতে দেব? সেবহ ও সল্মুন্নের কেটে ফেলা হাত কি তোমার হাতের মুঠোয় এসে গেছে?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু সুক্কোতের নেতারা বলল, “কেন আমরা তোমার সৈন্যদের রুটি খেতে দেব? সেবহ ও সল্মুন্নের কেটে ফেলা হাত কি তোমার হাতের মুঠোয় এসে গেছে?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুক্কোতের মাতব্বররা বলল, সেবাহ্ আর সালমুন্নাকে কি তুমি ধরতে পেরেছ যে তোমাদের খাবার দেব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সুক্কোতের নেতারা বলল, “কেন আমরা তোমার সৈন্যদের খাওয়াব? তোমরা তো এখনও সেবহ আর সলমুন্নকে ধরতে পারো নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সুক্কোতের নেতারা বলল, সেবহের ও সল্মুন্নের ক্ষমতা কি এখন তোমার হাতে এসেছে যে, আমরা তোমার সৈন্যদেরকে রুটি দেব?