Judges 8:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
গিদিয়োন বললেন, ভাল, যখন মাবুদ সেবহ ও সলমুন্নকে আমার হাতে তুলে দিবেন, তখন আমি মরুভূমির কাঁটা ও কাঁটাগাছ দ্বারা তোমাদের শরীরের মাংস ছিঁড়ে নেব।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন গিদিয়োন উত্তর দিলেন, “ঠিক আছে, যখন সদাপ্রভু সেবহ ও সল্‌মুন্নাকে আমার হাতে সমর্পণ করবেন, আমি তখন মরুভূমির কাঁটাগাছ ও শিয়ালকাঁটা দিয়ে তোমাদের শরীর ছিন্নভিন্ন করে দেব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
গিদিয়োন কহিলেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সল্‌মুন্নকে আমার হস্তে সমর্পণ করিবেন, তখন আমি প্রান্তরের কন্টক ও শ্যাকুল দ্বারা তোমাদের মাংস ছিঁড়িব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
গিদিয়োন কহিলেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সল্‌মুন্নকে আমার হস্তে সমর্পণ করিবেন, তখন আমি প্রান্তরের কণ্টক ও শ্যাকুল দ্বারা তোমাদের মাংস ছিঁড়িব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে গিদিয়োন বললেন, “যখন সদাপ্রভু সেবহ ও সল্‌মুন্নকে আমার হাতে তুলে দেবেন তখন তোমাদের এই কথার জন্য আমি মরু-এলাকার কাঁটা ও কাঁটাগাছের আঘাতে তোমাদের গায়ের মাংস ছিঁড়ে ফেলব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে গিদিয়োন বললেন, “যখন মাবুদ সেবহ ও সল্‌মুন্নকে আমার হাতে তুলে দেবেন তখন তোমাদের এই কথার জন্য আমি মরুভূমির কাঁটা ও কাঁটাগাছের আঘাতে তোমাদের গায়ের গোশ্‌ত ছিঁড়ে ফেলব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন বললেন, বেশ, ঠিক আছে, পরমেশ্বরের দয়ায় সেবাহ্ আর সালমুন্নাকে ধরতে পারলে তখন মরুভূমির কাঁটা ঝোপের কাঁটা দিয়ে তোমাদের গায়ের চামড়া তুলে ছাড়ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন গিদিয়োন বললেন, “তোমরা আমাদের খাবার দিও না| সেবহ আর সলমুন্নকে ধরবার জন্য প্রভু স্বয়ং আমাদের সাহায্য করবেন| তারপর আমরা ফিরে এসে মরুভূমির কাঁটাঝোপ দিয়ে তোমাদের ছাল ছাড়াব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
গিদিয়োন বললেন, ভাল, যখন সদাপ্রভু সেবহকে ও সল্‌মুন্নকে আমার হাতে সমর্পণ করবেন, তখন আমি মরুপ্রান্তের কাঁটা ও কাঁটাগাছ দিয়ে তোমাদের মাংস ছিঁড়ে নেব।