Judges 8:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তিনি পনূয়েলের লোকদেরকেও বললেন, আমি যখন সহিসালামতে ফিরে আসবো, তখন এই উচ্চগৃহ ভেঙে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই গিদিয়োন পনূয়েলের লোকদের বললেন, “আমি যখন বিজয়ী হয়ে ফিরে আসব, তখন আমি এই মিনারটি চূর্ণবিচূর্ণ করে ফেলব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তিনি পনূয়েলের লোকদিগকে কহিলেন, আমি যখন কুশলে ফিরিয়া আসিব, তখন এই দুর্গ ভাঙ্গিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তিনি পনূয়েলের লোকদিগকেও কহিলেন, আমি যখন কুশলে ফিরিয়া আসিব, তখন এই দুর্গ ভাঙ্গিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন গিদিয়োন পনূয়েলের লোকদের বললেন, “আমি যখন জয় করে ফিরে আসব তখন এই দুর্গটা চুরমার করে দেব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন গিদিয়োন পনূয়েলের লোকদের বললেন, “আমি যখন জয় করে ফিরে আসব তখন এই কেল্লাটা চুরমার করে দেব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিদিয়োন তখন পনুয়েলের লোকদের বললেন, আমি যখন ভালোয় ভালোয় ফিরে আসব তখন তোমাদের এই দুর্গ আমি গুঁড়িয়ে দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পনূয়েলের লোকদের গিদিয়োন বললেন, “যুদ্ধে জিতে আমাকে ফিরে আসতে দাও| তারপর তোমাদের এই মিনার আমি ভেঙ্গে গুঁড়িয়ে দেব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তিনি পনূয়েলের লোকদেরকেও বললেন, আমি যখন ভালোভাবে ফিরে আসব, তখন এই দু র্গ ভেঙে ফেলব।