Judges 9:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে যিরুব্বালের পুত্র আবিমালেক শিখিমে তার মায়ের আত্মীয়দের কাছে গিয়ে তাদের এবং তার মায়ের পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা বললো,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিরুব্বায়ালের ছেলে অবীমেলক শিখিমে তার মামাদের কাছে গিয়ে তাদের এবং তার মায়ের গোষ্ঠীভুক্ত সব লোকজনকে বলল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে যিরুব্বালের পুত্র অবীমেলক শিখিমে আপন মাতার আত্মীয়দের নিকটে গিয়া তাহাদিগকে এবং নিজ মাতার পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা কহিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে যিরুব্বালের পুত্র অবীমেলক শিখিমে আপন মাতার আত্মীয়দের নিকটে গিয়া তাহাদিগকে এবং নিজ মাতার পিতৃকুলের সমস্ত গোষ্ঠীকে এই কথা কহিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরুব্বালের ছেলে অবীমেলক শিখিমে তাঁর মামাদের কাছে গিয়ে তাদের এবং তাঁর মায়ের বংশের অন্য সবাইকে বললেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিরুব্বালের ছেলে আবিমালেক শিখিমে তাঁর মামাদের কাছে গিয়ে তাদের এবং তাঁর মায়ের বংশের অন্য সবাইকে বললেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিরুব্বালের পুত্র অবিমেলেক শেখেমে তার মামাদের কাছে গিয়ে তাদের এবং তাদের গোষ্ঠীর সকলকে বলল,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক হলেন যিরুব্বালের পুত্র| শিখিম শহরে তাঁর কাকা জ্যাঠারা বাস করতেন| সেখানে অবীমেলক চলে গেলেন| তাঁদের এবং মামার বাড়ির সকলের কাছে তিনি বললেন,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে যিরুব্বালের ছেলে অবীমেলক শিখিমে নিজের মায়ের আত্মীয়দের কাছে গিয়ে তাদেরকে এবং নিজের মায়ের পিতৃকুলের সব গোষ্ঠীকে এই কথা বলল; নিবেদন করি,