Judges 9:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ডুমুর গাছ তাদেরকে বললো, আমি কি আমার মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করে গাছগুলোর উপরে দুলতে থাকব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু ডুমুর গাছ উত্তর দিল, ‘আমি কি গাছেদের উপর দুলবার জন্য আমার ভালো ও মিষ্টি ফল উৎপন্ন করা ছেড়ে দেব?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ডুমুরবৃক্ষ তাহাদিগকে কহিল, আমি কি আপন মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করিয়া বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ডুমুরবৃক্ষ তাহাদিগকে কহিল, আমি কি আপন মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করিয়া বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু ডুমুর গাছ উত্তরে বলল, ‘আমি আমার এই ভাল ও মিষ্টি ফল দেওয়া বাদ দিয়ে কি সমস্ত গাছের উপর দুলতে যাব?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু ডুমুর গাছ জবাবে বলল, ‘আমি আমার এই ভাল ও মিষ্টি ফল দেওয়া বাদ দিয়ে কি সমস্ত গাছের উপর দুলতে যাব?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ডুমুর গাছ বলল, সে কি? আমি কেন এমন ভাল মিষ্টি ফল উৎপন্ন করা ছেড়ে দিয়ে গাছপালার উপর মাতব্বরি করতে যাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ডুমুর গাছটি বলল, ‘আমি কি ডুমুর ও মিষ্ট ফল ফলান বন্ধ করে শুধুই অন্য গাছদের ওপর শাসন করব?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ডুমুরবৃক্ষ তাদেরকে বলল, আমি কি নিজের মিষ্টতা ও উত্তম ফল ত্যাগ করে বৃক্ষদের উপরে দুলতে থাকবে?