Judges 9:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আঙ্গুরলতা তাদেরকে বললো, আমার যে রস আল্লাহ্‌ ও মানুষকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি গাছগুলোর উপরে দুলতে থাকব?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কিন্তু দ্রাক্ষালতা বলল, ‘আমার যে দ্রাক্ষারস মানুষ ও দেবতাদের আমোদিত করে, তা উৎপন্ন না করে, আমি কি গাছেদের উপর দুলবো?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর ও মনুষ্যগণকে প্রসন্ন করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দ্রাক্ষালতা তাহাদিগকে কহিল, আমার যে রস ঈশ্বর ও মনুষ্যগণকে প্রসন্ন করে, তাহা ত্যাগ করিয়া আমি কি বৃক্ষগণের উপরে দুলিতে থাকিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু উত্তরে আংগুর লতা বলল, ‘আমার ফলের যে রসে ঈশ্বর ও মানুষ আনন্দ পান তা বাদ দিয়ে কি আমি সমস্ত গাছের উপর দুলতে যাব?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু জবাবে আংগুর লতা বলল, ‘আমার ফলের যে রসে আল্লাহ্‌ ও মানুষ আনন্দ পান তা বাদ দিয়ে কি আমি সমস্ত গাছের উপর দুলতে যাব?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দ্রাক্ষালতা বলল, আমার যে ফলের রসে দেবতা ও মানুষের চিত্ত প্রফুল্ল হয় সেই ফল উৎপাদন করা ছেড়ে দিয়ে আমি কেন বৃক্ষসমাজের উপর কর্তৃত্ব করতে যাব?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দ্রাক্ষালতা বলল, ‘সকলেই আমার রসের গুনে খুশি| সে মানুষই হোক্ অথবা ঈশ্বর| তোমরা কি চাও আমি রসের জোগান বন্ধ করে অন্য গাছদের শাসন করি?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দ্রাক্ষালতা তাদেরকে বলল, আমার যে রস ঈশ্বরকে ও মানুষদেরকে খুশি করে, তা ত্যাগ করে আমি কি বৃক্ষদের ওপরে দুলতে থাকবে?