Judges 9:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কাঁটাগাছ সেই গাছগুলোকে বললো, তোমরা যদি তোমাদের উপরে বাস্তবিক আমাকে বাদশাহ্‌ বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ায় আশ্রয় নাও; যদি না নাও, তবে এই কাঁটাগাছ থেকে আগুন বের হয়ে লেবাননের এরস গাছগুলোকে গ্রাস করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“কাঁটাঝোপ গাছেদের বলল, ‘তোমরা যদি সত্যিই আমাকে তোমাদের রাজারূপে অভিষিক্ত করতে চাও, তবে এসো ও আমার ছায়ায় আশ্রয় নাও; কিন্তু যদি না নাও, তবে এই কাঁটাঝোপ থেকে আগুন বের হয়ে এসে লেবাননের দেবদারু গাছগুলিকে গ্রাস করুক।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কন্টকবৃক্ষ সেই বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনাদের উপরে বাস্তবিক আমাকে রাজা বলিয়া অভিষেক কর, তবে আসিয়া আমার ছায়ার শরণ লও; যদি না লও, তবে এই কন্টকবৃক্ষ হইতে অগ্নি নির্গত হইয়া লিবানোনের এরস বৃক্ষগণকে গ্রাস করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কণ্টকবৃক্ষ সেই বৃক্ষগণকে কহিল, তোমরা যদি আপনাদের উপরে বাস্তবিক আমাকে রাজা বলিয়া অভিষেক কর, তবে আসিয়া আমার ছায়ার শরণ লও; যদি না লও, তবে এই কণ্টকবৃক্ষ হইতে অগ্নি নির্গত হইয়া লিবানোনের এরস বৃক্ষগণকে গ্রাস করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন কাঁটাঝোপ তাদের বলল, ‘যদি সত্যিই তোমরা আমাকে তোমাদের রাজা হিসাবে অভিষেক করতে চাও তবে তোমরা এসে আমার ছায়ায় আশ্রয় নাও। তা যদি না কর তবে যেন কাঁটাঝোপ থেকে আগুন বেরিয়ে এসে লেবাননের এরস গাছগুলো পুড়িয়ে দেয়।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন কাঁটাঝোপ তাদের বলল, ‘যদি সত্যিই তোমরা আমাকে তোমাদের বাদশাহ্‌ হিসাবে অভিষেক করতে চাও তবে তোমরা এসে আমার ছায়ায় আশ্রয় নাও। তা যদি না কর তবে যেন কাঁটাঝোপ থেকে আগুন বেরিয়ে এসে লেবাননের এরস গাছগুলো পুড়িয়ে দেয়।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কাঁটাঝোপ গাছদের বলল, তোমরা যদি সত্যিই আমাকে রাজপদে অভিষিক্ত করতে চাও তাহলে সকলে এসে আমার ছত্রছায়ায় আশ্রয় নাও। নচেৎ এই কাঁটাঝোপ থেকে অগ্নিশিখা নির্গত হয়ে লেবাননের সীডার বৃক্ষরাজিকে গ্রাস করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তখন কাঁটাগাছ তাদের বলল, ‘সত্যিই যদি তোমরা আমাকে তোমাদের রাজা কর, তবে চলে এসো আমার ছায়ায়, আশ্রয় নাও এখানে| তোমরা যদি তা না করো কাঁটাঝোপ থেকে দাউদাউ করে আগুন বেরোবে| এটা লিবানোনের এরস গাছগুলিকে পুড়িয়ে দেবে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কাঁটাযুক্ত বৃক্ষ সেই বৃক্ষদেরকে বলল, তোমরা যদি নিজেদের ওপরে সত্যিই আমাকে রাজা বলে অভিষেক কর, তবে এসে আমার ছায়ার শরণ নাও, তবে এই কাঁটাযুক্ত বৃক্ষ থেকে আগুন বের হয়ে লিবানোনের এরস বৃক্ষদেরকে পুড়িয়ে দিক।