Judges 9:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন আবিমালেককে বাদশাহ্ করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি সদাচরণ ও তাঁর হস্তকৃত উপকার অনুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“অবীমেলককে রাজা করে তোমরা কি সম্মানজনক ও যথার্থ আচরণ করেছ? তোমরা কি যিরুব্বায়াল ও তাঁর পরিবারের প্রতি সদাচরণ করেছ? তোমাদের এই ব্যবহার কি তাঁর প্রাপ্য ছিল?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, এবং যদি যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সদাচরণ করিয়া থাক, ও তাঁহার হস্তকৃত উপকারানুসারে তাঁহার প্রতি ব্যবহার করিয়া থাক;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করিয়া থাক, এবং যদি যিরুব্বালের ও তাঁহার কুলের প্রতি সদাচরণ করিয়া থাক, ও তাঁহার হস্তকৃত উপকারানুসারে তাঁহার প্রতি ব্যবহার করিয়া থাক-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তবে শুনুন, অবীমেলককে রাজা করে আপনারা কি বিশ্বস্ততা ও সততার কাজ করেছেন? আপনারা কি যিরুব্বাল ও তাঁর পরিবারের প্রতি ভাল এবং উপযুক্ত ব্যবহার করেছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তবে শুনুন, আবিমালেককে বাদশাহ্ করে আপনারা কি বিশ্বস্ততা ও সততার কাজ করেছেন? আপনারা কি যিরুব্বাল ও তাঁর পরিবারের প্রতি ভাল এবং উপযুক্ত ব্যবহার করেছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কি অবিমেলেককে রাজপদে বরণ করে সঠিক এবং ন্যায়সঙ্গত কাজ করেছ? গিদিয়োন ও তাঁর পরিবারের প্রতি তোমরা কি বিশ্বস্ত আচরণ করেছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন সত্যিই যদি তোমরা মনে প্রাণে অবীমেলককে রাজা করো, তাহলে তাকে নিয়ে সুখে থাকো| আর যদি তোমরা যিরুব্বাল ও তার পরিবারের প্রতি সুবিচার করেছ বলে মনে কর সে তো ভালই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন অবীমেলককে রাজা করাতে তোমরা যদি সত্য ও যথার্থ আচরণ করে থাক এবং যদি যিরুব্বালের ও তাঁর কুলের প্রতি ভালো আচরণ করে থাক, ও তাঁর হাতের উপকারানুসারে তাঁর প্রতি ব্যবহার করে থাক;