Judges 9:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
—কারণ আমার পিতা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন ও প্রাণ পণ করে মাদিয়ানের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলেন—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মনে রেখো যে আমার বাবা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে মিদিয়নীয়দের হাত থেকে তোমাদের রক্ষা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—কারণ আমার পিতা তোমাদের নিমিত্ত যুদ্ধ করিয়াছিলেন, ও প্রাণপণ করিয়া মিদিয়নের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার পিতা তোমাদের নিমিত্ত যুদ্ধ করিয়াছিলেন, ও প্রাণপণ করিয়া মিদিয়নের হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার বাবা তো তাঁর জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য যুদ্ধ করে মিদিয়নীয়দের হাত থেকে আপনাদের রক্ষা করেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার পিতা তো তাঁর জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের জন্য যুদ্ধ করে মাদিয়ানীয়দের হাত থেকে আপনাদের রক্ষা করেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার পিতা তোমাদের হয়ে যুদ্ধ করেছিলেন। নিজের প্রাণ বিপন্ন করে তিনি মিদিয়নীদের কবল থেকে তোমাদের উদ্ধার করেছিলেন। তাঁর এই কাজের যোগ্য প্রতিদান তোমরা কি দিয়েছ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু একবার ভেবে দেখো, আমার পিতা তোমাদের জন্য কি করেছিলেন| তিনি তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন| মিদিয়নের হাত থেকে তোমাদের বাঁচানোর জন্য তিনি নিজের জীবন বিপন্ন করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার বাবা তোমাদের জন্য যুদ্ধ করেছিলেন, ও প্রাণপণ চেষ্টা করে মিদিয়নের হাত থেকে তোমাদেরকে উদ্ধার করেছিলেন;