Judges 9:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আল্লাহ্ আবিমালেক ও শিখিমের গৃহস্থদের মধ্যে একটি মন্দ রূহ্ প্রেরণ করলেন, তাতে শিখিমের গৃহস্থেরা আবিমালেকের প্রতি বেঈমানী করলো;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর অবীমেলক ও শিখিমের নাগরিকদের মধ্যে এমন শত্রুতা উৎপন্ন করলেন যে তারা অবীমেলকের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে শিখিমের গৃহস্থেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের গৃহস্থদের মধ্যে এক মন্দ আত্মা প্রেরণ করিলেন, তাহাতে শিখিমের গৃহস্থেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর ঈশ্বর অবীমেলক ও শিখিমের লোকদের মধ্যে একটা মন্দ আত্মা পাঠিয়ে দিলেন। তাতে শিখিমের লোকেরা অবীমেলকের সংগে বিশ্বাসঘাতকতা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আল্লাহ্ আবিমালেক ও শিখিমের লোকদের মধ্যে একটা খারাপ রূহ্ পাঠিয়ে দিলেন। তাতে শিখিমের লোকেরা আবিমালেকের সংগে বেঈমানী করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ঈশ্বর অবিমেলেক ও তার সমর্থক শেখেমের অধিবাসী যারা যিরুব্বালের সত্তরজন পুত্রকে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়ার জন্য অবিমেলেক ও শেখেমের অধিবাসীদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করলেন। ফলে শেখেমের লোকেরা অবিমেলেকের প্রতি বিশ্বাসঘাতকতা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক যিরুব্বালের 70 জন পুত্রকে হত্যা করেছিলেন| তারা সকলেই ছিল অবীমেলকের নিজের ভাই| শিখিমের নেতারা তার এই অন্যায় কাজ সমর্থণ করেছিল| সেইজন্য ঈশ্বর অবীমেলক ও শিখিমের নেতাদের মধ্যে বিবাদ বাধিযে দিলেন| শিখিমের নেতারা কিভাবে অবীমেলককে জখম করা যায় তার মতলব করছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ঈশ্বর অবীমেলকের ও শিখিমের লোকদের মধ্যে এক মন্দ আত্মা পাঠালেন, তাতে শিখিমের লোকেরা অবীমেলকের প্রতি বিশ্বাসঘাতকতা করল;