Judges 9:24 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন যিরুব্বালের সত্তর জন পুত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিফল ঘটে এবং তাদের ভাই আবিমালেক, যে তাদেরকে হত্যা করেছিল, তার উপরে এবং ভাইদের হত্যা করতে যারা তার হাত সবল করেছিল, সেই শিখিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের অপরাধ যেন বর্তে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঈশ্বর এরকমটি করলেন যেন যিরুব্বায়ালের সত্তরজন ছেলের বিরুদ্ধে সম্পন্ন অপরাধের, তাদের রক্তপাতের দায় তাদের ভাই অবীমেলক এবং শিখিমের সেই নাগরিকদের উপর বর্তায়, যারা তার ভাইদের হত্যা করার সময় তাকে সাহায্য করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন যিরুব্বালের সত্তরটী পুত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিফল ঘটে, এবং তাহাদের ভ্রাতা অবীমেলক, যে তাহাদিগকে বধ করিয়াছিল, তাহার উপরে, এবং ভ্রাতৃবধে যাহারা তাহার হস্ত সবল করিয়াছিল, সেই শিখিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের অপরাধ যেন বর্ত্তে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন যিরুব্বালের সত্তর জন পুত্রের প্রতি কৃত অত্যাচারের প্রতিফল ঘটে, এবং তাহাদের ভ্রাতা অবীমেলক, যে তাহাদিগকে বধ করিয়াছিল, তাহার উপরে, এবং ভ্রাতৃবধে যাহারা তাহার হস্ত সবল করিয়াছিল, সেই শিখিমস্থ গৃহস্থদের উপরে ঐ রক্তপাতের অপরাধ যেন বর্তে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরই এটা করলেন যাতে যিরুব্বালের সত্তরজন ছেলের উপর রক্তপাতের যে অন্যায় করা হয়েছে তার দরুন তাদের ভাই অবীমেলকের উপর এবং তাদের মেরে ফেলবার কাজে তাঁর ও তাঁর সাহায্যকারী শিখিমের লোকদের উপর প্রতিশোধ নেওয়া হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্‌ এটা করলেন যাতে যিরুব্বালের সত্তরজন ছেলের উপর রক্তপাতের যে অন্যায় করা হয়েছে তার দরুন তাদের ভাই আবিমালেকের উপর এবং তাদের হত্যা করবার কাজে তাঁর ও তাঁর সাহায্যকারী শিখিমের লোকদের উপর প্রতিশোধ নেওয়া হয়।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন যিরুব্বালের সত্তরটি ছেলের প্রতি করা অত্যাচারের প্রতিফল ঘটে এবং তাদেরকে হত্যা করেছিল যে তাদের ভাই অবীমেলক, তার ওপরে এবং ভাই হত্যায় যারা তাকে সাহায্য করেছিল, সেই শিখিমস্থ লোকদের ওপরে ঐ রক্তপাতের অপরাধে অপরাধী হয়।