Judges 9:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শিখিমের গৃহস্থেরা তার জন্য কোন কোন পর্বত শৃঙ্গে গোপনে লোক বসিয়ে দিল, তাতে যত লোক তাদের নিকটবর্তী কোন পথ দিয়ে যেত, সকলেরই জিনিসপত্র তারা লুট করে নিত; আর আবিমালেক তার সংবাদ পেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলকের বিরুদ্ধাচরণ করে শিখিমের নাগরিকরা পর্বতের চূড়ায় চূড়ায় গোপনে লোকদের ঘাঁটি গেড়ে বসিয়ে দিল এবং সেখান দিয়ে যাওয়া প্রত্যেকের সবকিছু তারা লুট করতে লাগল। আর এই খবরটি অবীমেলককে জানানো হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শিখিমের গৃহস্থেরা তাহার নিমিত্ত কোন কোন পর্ব্বত-শৃঙ্গে গোপনে লোক বসাইয়া দিল, তাহাতে যত লোক তাহাদের নিকটস্থ পথ দিয়া গেল, সকলেরই দ্রব্যাদি তাহারা লুটিয়া লইল; আর অবীমেলক তাহার সংবাদ পাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শিখিমের গৃহস্থেরা তাহার নিমিত্ত কোন কোন পর্বত শৃঙ্গে গোপনে লোক বসাইয়া দিল, তাহাতে যত লোক তাহাদের নিকটস্থ পথ দিয়া গেল, সকলেরই দ্রব্যাদি তাহারা লুটিয়া লইল; আর অবীমেলক তাহার সংবাদ পাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিখিমের লোকেরা অবীমেলকের বিরুদ্ধে পাহাড়ের উপরে কিছু লোক রাখল, আর তারা লুকিয়ে থেকে সেই পথে যারা যেত তাদের লুটপাট করত। কথাটা অবীমেলককে জানানো হল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিখিমের লোকেরা আবিমালেকের বিরুদ্ধে পাহাড়ের উপরে কিছু লোক রাখল, আর তারা লুকিয়ে থেকে সেই পথে যারা যেত তাদের লুটপাট করত। কথাটা আবিমালেককে জানানো হল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকেরা অবিমেলেককে আক্রমণ করার জন্য পাহাড়ের চূড়ায় চূড়ায় গোপন ঘাঁটি বসিয়েছিল, কিন্তু তারা পথচারী সকলের উপরই হামলা করতে লাগল। সেই সংবাদ অবিমেলেকের কাছে পৌঁছাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা আর অবীমেলককে চাইছিল না| পাহাড়ের মাথায় তারা লোকদের দাঁড় করিয়ে দিল| যারা ঐ পথ দিয়ে যেত তাদের ওপর চড়াও হয়ে ঐসব লোক সব কিছু কেড়ে নিত| অবীমেলক ব্যাপারটি বুঝতে পারলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শিখিমের লোকেরা তার জন্য কোন কোন পর্বতশৃঙ্গে গোপনে লোক বসিয়ে গেল, সবারই দ্রব্যাদি তারা লুট করল; আর অবীমেলক তার সংবাদ পেল।