Judges 9:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে এবদের পুত্র গাল তার ভাইদেরকে সঙ্গে নিয়ে শিখিমে এল; আর শিখিমের গৃহস্থেরা তাকে বিশ্বাস করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে এবদের ছেলে গাল তার আত্মীয়দের সঙ্গে নিয়ে শিখিমের দিকে এগিয়ে গেল, এবং সেখানকার নাগরিকরা তার উপর আস্থা স্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে এবদের পুত্র গাল আপন ভ্রাতৃগণকে সঙ্গে লইয়া শিখিমে আসিল; আর শিখিমের গৃহস্থেরা তাহাকে বিশ্বাস করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে এবদের পুত্র গাল আপন ভ্রাতৃগণকে সঙ্গে লইয়া শিখিমে আসিল; আর শিখিমের গৃহস্থেরা তাহাকে বিশ্বাস করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময় এবদের ছেলে গাল তার ভাইদের সংগে নিয়ে শিখিমে আসল আর শিখিমের লোকেরা তার উপর বিশ্বাস স্থাপন করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময় এবদের ছেলে গাল তার ভাইদের সংগে নিয়ে শিখিমে আসল আর শিখিমের লোকেরা তার উপর বিশ্বাস স্থাপন করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিন পরে এবেদের পুত্র গায়াল তার জ্ঞাতিবর্গকে নিয়ে শেখেমে এল এবং শেখেমের লোকেরা তার আনুগত্য স্বীকার করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরদের পুত্র গাল তার ভাইদের সঙ্গে নিয়ে শিখিম শহরে উঠে গেলো| সেখানকার নেতারা ঠিক করলো, তারা গালকেই বিশ্বাস করবে এবং মেনে নেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে এবদের ছেলে গাল নিজের ভাইদেরকে সঙ্গে নিয়ে শিখিমে আসল; আর শিখিমের লোকেরা তাকে বিশ্বাস করল।