Judges 9:27 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা বের হয়ে নিজ নিজ আঙ্গুর-ক্ষেতে ফল চয়ন ও তা মাড়াই করলো এবং উৎসব করলো, আর নিজেদের দেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে আবিমালেককে বদদোয়া দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্ষেতে গিয়ে দ্রাক্ষাফল সংগ্রহ করার ও সেগুলি মাড়াই করার পরে তারা তাদের দেবতার মন্দিরে উৎসব উদ্যাপন করল। ভোজনপান করতে করতে তারা অবীমেলককে অভিশাপ দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা বাহির হইয়া আপন আপন দ্রাক্ষাক্ষেত্রে ফল চয়ন করিল ও তাহা মাড়িল এবং উৎসব করিল, আর আপনাদের দেবতার মন্দিরে গিয়া ভোজন পান করিয়া অবীমেলককে শাপ দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা বাহির হইয়া আপন আপন দ্রাক্ষাক্ষেত্রে ফল চয়ন করিল ও তাহা মাড়াই করিল এবং উৎসব করিল, আর আপনাদের দেবতার মন্দিরে গিয়া ভোজন পান করিয়া অবীমেলককে শাপ দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা নিজেদের ক্ষেতে গিয়ে আংগুর তুলে মাড়াই করল এবং উৎসব করল। তারা তাদের দেবতার মন্দিরে গিয়ে খাওয়া-দাওয়া করে অবীমেলককে অভিশাপ দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা নিজেদের ক্ষেতে গিয়ে আংগুর তুলে মাড়াই করল এবং উৎসব করল। তারা তাদের দেবতার মন্দিরে গিয়ে খাওয়া-দাওয়া করে আবিমালেককে বদদোয়া দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তাদের দ্রাক্ষাকুঞ্জে গিয়ে দ্রাক্ষা সংগ্রহ করে সুরা তৈরী করল এবং আনন্দ উৎসব করল। তারপর তারা তাদের ইষ্টদেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে অবিমেলেককে শাপ-শাপান্ত করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একদিন শিখিমের লোকরা ক্ষেত থেকে দ্রাক্ষা তুলতে গেল| দ্রাক্ষা নিংড়ে তারা দ্রাক্ষারস তৈরি করল| তারপর তারা তাদের দেবতার মন্দিরে একটা অনুষ্ঠানের আয়োজন করল| সেখানে তারা দ্রাক্ষারস পান করে অবীমেলককে খুব গালমন্দ করতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তারা বের হয়ে নিজের নিজের দ্রাক্ষাক্ষেত্রে ফল তুলল ও তা মাড়াই করল এবং উৎসব করল, আর নিজেদের দেবতার মন্দিরে গিয়ে ভোজন পান করে অবীমেলককে অভিশাপ দিল।