Judges 9:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবদের পুত্র গাল বললো, আবিমালেক কে, সেই শিখিমীয় কে, যে আমরা তার গোলামী করবো? সে কি যিরুব্বালের পুত্র নয়? সবূল কি তার সেনাপতি নয়? তোমরা বরং শিখিমের পিতা হমোরের লোকদের গোলামী কর;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে এবদের ছেলে গাল বলল, “অবীমেলক কে, আর আমরা শিখিমীয়রা কেন তার বশ্যতাস্বীকার করব? সে কি যিরুব্বায়ালের ছেলে নয় ও সবূল কি তার সহকারী নয়? শিখিমের বাবা হমোরের পরিবারের সেবা করো! আমরা কেন অবীমেলকের সেবা করব?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এবদের পুত্র গাল কহিল, অবীমেলক কে, সে শিখিমীয় কে, যে আমরা তাহার দাসত্ব করিব? সে কি যিরুব্বালের পুত্র নহে? সবূল কি তাহার সেনাপতি নহে? তোমরা বরং শিখিমের পিতা হমোরের লোকদের দাসত্ব কর;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এবদের পুত্র গাল কহিল, অবীমেলক কে, সেই শিখিমীয় কে, যে আমরা তাহার দাসত্ব করিব? সে কি যিরুব্বালের পুত্র নহে? সবূল কি তাহার সেনাপতি নহে? তোমরা বরং শিখিমের পিতা হমোরের লোকদের দাসত্ব কর; আমরা উহার দাসত্ব কেন স্বীকার করিব?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এবদের ছেলে গাল বলল, “অবীমেলক কে যে, আমরা শিখিমের লোকেরা তার অধীন হয়ে থাকব? সে কি যিরুব্বালের ছেলে নয়? সবূল কি তার সেনাপতি নয়? তোমরা বরং শিখিমের বাবা হমোরের বংশধরদের অধীনে থাক। কেন আমরা অবীমেলকের অধীনে থাকব?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এবদের ছেলে গাল বলল, “আবিমালেক কে যে, আমরা শিখিমের লোকেরা তার অধীন হয়ে থাকব? সে কি যিরুব্বালের ছেলে নয়? সবূল কি তার সেনাপতি নয়? তোমরা বরং শিখিমের পিতা হমোরের বংশধরদের অধীনে থাক। কেন আমরা আবিমালেকের অধীনে থাকব?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবেদের পুত্র গায়াল বলল, অবিমেলেক কে? সে কি শেখেমের লোক যে আমরা তার কর্তৃত্ব মেনে নেব? অবিমেলেক কি গিদিয়োনের পুত্র নয়? সবুল কি তার সেনাপতি নয়? আমরা তার কর্তৃত্ব কেন মেনে নেব? তোমরা বরং শেখেমের কুলপতি হামোরের বংশের লোকদের অধীনতা স্বীকার কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবদের পুত্র গাল বলল, “আমরা সবাই শিখিমের লোক| আমরা কেন অবীমেলককে মানব? নিজেকে সে কি মনে করে? অবীমেলক যিরুব্বালের পুত্রদের মধ্যে একজন? আর সে সবূলকে করেছে তার মন্ত্রী, ঠিক কিনা? আমরা অবীমেলককে মানছি না, মানব না| আমরা আমাদের নিজেদের লোককেই মানবো| আমরা শিখিমের পিতা হমোরের লোকদের মানব| কারণ তারা আমাদের নিজের লোক|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এবদের ছেলে গাল বলল, অবীমেলক কে, সে শিখিমীয় কে, যে আমরা তার দাসত্ব করব? সে কি যিরুব্বালের ছেলে না? সবূল কি তার সেনাপতি না? তোমরা বরং শিখিমের বাবা হমোরের লোকদের দাসত্ব কর;