Judges 9:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা ওর গোলামী কেন স্বীকার করবো? আহা, এসব লোক আমার হস্তগত হলে আমি আবিমালেককে দূর করে দিই! পরে সে আবিমালেকের উদ্দেশে বললো, তুমি দলবল বৃদ্ধি করে বের হয়ে এসো দেখি!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি শুধু এই লোকেরা আমার নিয়ন্ত্রণাধীন থাকত! তবে আমি তার হাত থেকে রেহাই পেতাম। আমি অবীমেলককে বলতাম, ‘তোমার সমগ্র সৈন্যবাহিনীকে ডেকে আনো!’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা উহার দাসত্ব কেন স্বীকার করিব? আহা, এই সকল লোক আমার হস্তগত হইলে আমি অবীমেলককে দূর করিয়া দিই। পরে সে অবীমেলকের উদ্দেশে কহিল, তুমি দলবল বৃদ্ধি করিয়া বাহির হইয়া আইস দেখি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আহা, এই সকল লোক আমার হস্তগত হইলে আমি অবীমেলককে দূর করিয়া দিই। পরে সে অবীমেলকের উদ্দেশে কহিল, তুমি দলবল বৃদ্ধি করিয়া বাহির হইয়া আইস দেখি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কেবল লোকেরা আমার হুকুম মেনে চলত তবে আমি অবীমেলককে দূর করে দিতাম। তাকে বলা যেত, ‘তোমার সৈন্য-সামন্ত সব ডেকে নিয়ে বের হয়ে এস।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কেবল লোকেরা আমার হুকুম মেনে চলত তবে আমি আবিমালেককে দূর করে দিতাম। তাকে বলা যেত, ‘তোমার সৈন্য-সামন্ত সব ডেকে নিয়ে বের হয়ে এস।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি এদের নেতা হতাম তাহলে অবিমেলেককে দূর করে দিতাম। বলতাম, তোমরা দলবল নিয়ে বেরিয়ে এসে যুদ্ধ কর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যদি আমাকে সেনাপতি বলে স্বীকার করো তাহলে আমি অবীমেলককে পরাজিত করব| আমি ওকে বলল, ‘সৈন্য সাজাও এসো, যুদ্ধ করো|’”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ওর দাসত্ব কেন স্বীকার করব? আহা, এই সব লোক আমার অধিকারে এলে আমি অবীমেলককে দূর করে দিই। পরে সে অবীমেলকের উদ্দেশ্যে বলল, তুমি দলবল বৃদ্ধি করে বের হয়ে এস দেখি।