Judges 9:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তার মায়ের আত্মীয়েরা তার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা বললে পর আবিমালেকের অনুগামী হতে তাদের মনে প্রবৃত্তি হল; কেননা তারা বললো, উনি আমাদের আত্মীয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার মায়ের আত্মীয়েরা তার এই কথাগুলি শিখিমের লোকদের কাছে বলাতে তারা অবীমেলকের অনুগামী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল, কারণ তারা বলল, “উনি তো আমাদের আত্মীয়।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহার মাতার আত্মীয়েরা তাহার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা কহিলে অবীমেলকের অনুগামী হইতে তাহাদের মনে প্রবৃত্তি হইল; কেননা তাহারা বলিল, উনি আমাদের আত্মীয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহার মাতার আত্মীয়েরা তাহার পক্ষে শিখিমের সকল গৃহস্থের কর্ণগোচরে ঐ সমস্ত কথা কহিলে অবীমেলকের অনুগামী হইতে তাহাদের মনে প্রবৃত্তি হইল; কেননা তাহারা বলিল, উনি আমাদের আত্মীয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলকের মামারা শিখিমের লোকদের এই সব কথা বলবার পরে তাদের মধ্যে অবীমেলকের পক্ষে থাকবার একটা ঝোঁক দেখা গেল। তারা বলল যে, অবীমেলক তাদের আত্মীয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেকের মামারা শিখিমের লোকদের এই সব কথা বলবার পরে তাদের মধ্যে আবিমালেকের পক্ষে থাকবার একটা ঝোঁক দেখা গেল। তারা বলল যে, আবিমালেক তাদের আত্মীয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তার মায়ের জ্ঞাতিবর্গ তার হয়ে শেখেমের অধিবাসীদের কাছে এই সব কথা বলল। তার ফলে তারা অবিমেলেকের অনুগামী হওয়ার সঙ্কল্প গ্রহণ করল। তারা বলল, ইনি তো আমাদের আপনজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলকের কাকা শিখিমের নেতাদের এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন| নেতারা অবীমেলককে অনুসরণ করা স্থির করল| নেতারা বলল, “যতই হোক্্, অবীমেলক আমাদের ভাই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাঁর মাতার আত্মীয়েরা তাঁর পক্ষে শিখিমের সব বাড়ির লোকেদের ঐ সব কথা বললে অবীমেলকের অনুগামী হতে তাদের মনে ইচ্ছা হল; কারণ তারা বলল, উনি আমাদের আত্মীয়।