Judges 9:31 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সে কৌশলক্রমে আবিমালেকের কাছে দূত পাঠিয়ে বললো দেখুন, এবদের পুত্র গাল ও তার ভাইয়েরা শিখিমে এসেছে; আর দেখুন, তারা আপনার বিরুদ্ধে নগরের লোকদের কুপ্রবৃত্তি দিচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গোপনে সে অবীমেলকের কাছে দূত পাঠিয়ে বলল, “এবদের ছেলে গাল ও তার আত্মীয়েরা শিখিমে এসেছে এবং তারা আপনার বিরুদ্ধে নগরের লোকদের উত্তেজিত করে তুলছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সে কৌশলক্রমে অবীমেলকের নিকটে দূত পাঠাইয়া কহিল, দেখুন, এবদের পুত্র গাল ও তাহার ভ্রাতৃগণ শিখিমে আসিয়াছে; আর দেখুন, তাহারা আপনার বিরুদ্ধে নগরে কুপ্রবৃত্তি দিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সে কৌশলক্রমে অবীমেলকের নিকটে দূত পাঠাইয়া কহিল, দেখুন, এবদের পুত্র গাল ও তাহার ভ্রাতৃগণ শিখিমে আসিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি গোপনে অবীমেলককে এই কথা বলে পাঠালেন, “এবদের ছেলে গাল ও তার ভাইয়েরা শিখিমে এসে আপনার বিরুদ্ধে সেখানকার লোকদের ক্ষেপিয়ে তুলছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি গোপনে আবিমালেককে এই কথা বলে পাঠালেন, “এবদের ছেলে গাল ও তার ভাইয়েরা শিখিমে এসে আপনার বিরুদ্ধে সেখানকার লোকদের ক্ষেপিয়ে তুলছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে আরুমাতে অবিমেলেকের কাছে লোক পাঠিয়ে সংবাদ দিল যে এবেদের পুত্র গায়াল তার লোকজন নিয়ে শেখেমে এসেছে এবং আপনি যাতে নগরে ঢুকতে না পারেন, তার ব্যবস্থা করছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে অরুমা শহরে অবীমেলকের কাছে বার্তাবাহক পাঠাল| বার্তাটি ছিল এরকম: “এবদের পুত্র গাল তার ভাইদের নিয়ে শিখিম শহরে চলে এসেছে| তারা আপনার সঙ্গে একটা ঝগড়া বাধাতে চায়| গাল সারা শহরকে আপনার বিরুদ্ধে খেপিযে তুলেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর সে কৌশল করে অবীমেলকের কাছে দূত পাঠিয়ে বলল, দেখুন, এবদের ছেলে গাল ও তার ভাইরা শিখিমে এসেছে; আর দেখুন, তারা আপনার বিরুদ্ধে নগরে কুকথা বলছে।