Judges 9:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে খুব ভোরে সূর্যোদয় হওয়ামাত্র আপনি উঠে নগর আক্রমণ করবেন; আর দেখুন, সে ও তার সঙ্গী লোকেরা যখন আপনার বিরুদ্ধে বের হবে, তখন আপনার হাত যা করতে পারবে, তা করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সকালে সূর্যোদয়ের সময় নগরের বিরুদ্ধে আপনারা এগিয়ে যাবেন। যখন গাল ও তার লোকজন আপনাদের বিরুদ্ধে বের হয়ে আসবে, তখন তাদের আক্রমণ করার যে সুযোগ পাবেন তার সদব্যবহার করবেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে প্রাতঃকালে সূর্য্যোদয় হইবামাত্র আপনি উঠিয়া নগর আক্রমণ করিবেন; আর দেখুন, সে ও তাহার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে নির্গত হইবে, তখন আপনার হস্ত যাহা করিতে পারিবে, তাহা করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে প্রাতঃকালে সূর্যোদয় হইবামাত্র আপনি উঠিয়া নগর আক্রমণ করিবেন; আর দেখুন, সে ও তাহার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে নির্গত হইবে, তখন আপনার হস্ত যাহা করিতে পারিবে, তাহা করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালে সূর্য উঠবার সময় আপনি শহরের বিরুদ্ধে এগিয়ে যাবেন। গাল ও তার লোকেরা যখন আপনার বিরুদ্ধে বের হয়ে আসবে তখন আপনি যা করবার তা করবেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালে সূর্য উঠবার সময় আপনি শহরের বিরুদ্ধে এগিয়ে যাবেন। গাল ও তার লোকেরা যখন আপনার বিরুদ্ধে বের হয়ে আসবে তখন আপনি যা করবার তা করবেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারপর ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে নগর আক্রমণ করুন। আয়াল যখন তার দলবল নিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে বেরিয়ে আসবে তখন যা ভাল বুঝবেন তা-ই করবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর সকালে রোদ উঠলেই শহর আক্রমণ করবেন| গাল তার দলবল নিয়ে আপনার সঙ্গে লড়াই করতে এলে যা করবার করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে ভোরবেলায় সূর্য্যোদয় হওয়ামাত্র আপনি উঠে নগর আক্রমণ করবেন; আর দেখুন, সে ও তার সঙ্গী লোকেরা আপনার বিরুদ্ধে বের হবে, তখন আপনার হাত যা করতে পারবে, তা করবেন।