Judges 9:34 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক ও তার সঙ্গী সমস্ত লোক রাতে উঠে চার দল হয়ে লুকিয়ে রইলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব অবীমেলক ও তার সব সৈন্যসামন্ত রাতের বেলায় উঠে চার দলে বিভক্ত হয়ে শিখিমের কাছে লুকিয়ে থাকল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক ও তাহার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠিয়া চারি দল হইয়া শিখিমের বিরুদ্ধে লুকাইয়া রহিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক ও তাহার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠিয়া চারি দল হইয়া শিখিমের বিরুদ্ধে লুকাইয়া রহিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই অবীমেলক ও তাঁর সমস্ত সৈন্যদল রাতের বেলায় বের হয়ে চার দলে ভাগ হয়ে শিখিমের কাছে লুকিয়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই আবিমালেক ও তাঁর সমস্ত সৈন্যদল রাতের বেলায় বের হয়ে চার দলে ভাগ হয়ে শিখিমের কাছে লুকিয়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক তার অনুগামীরা চার দলে ভাগ হয়ে রাতের বেলায় শেখেমের আশেপাশে লুকিয়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একথা শোনার পর অবীমেলক তাঁর সৈন্যদলসহ রাত্রে উঠে শহরের দিকে রওনা হলেন| সৈন্যরা চারটে দলে ভাগ হয়ে গেল| তারা শিখিম শহরের কাছাকাছি একটি জায়গায় লুকিয়ে থাকল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীমেলক ও তার সঙ্গী সমস্ত লোক রাত্রিতে উঠে চারটে দল ভাগ হয়ে শিখিমের বিরুদ্ধে লুকিয়ে থাকল।