Judges 9:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এবদের পুত্র গাল বাইরে গিয়ে নগরের প্রবেশ দ্বারের স্থানে দাঁড়াল; পরে আবিমালেক ও তার সঙ্গী লোকেরা গুপ্তস্থান থেকে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এদিকে অবীমেলক ও তার সৈন্যসামন্ত যখন তাদের গোপন আস্তানা থেকে বের হয়ে আসছিল ঠিক তখনই এবদের ছেলে গাল বাইরে বেরিয়ে নগরের প্রবেশদ্বারে এসে দাঁড়িয়ে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এবদের পুত্র গাল বাহিরে গিয়া নগরদ্বার-প্রবেশের স্থানে দাঁড়াইল; পরে অবীমেলক ও তাহার সঙ্গী লোকেরা গুপ্তস্থান হইতে উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এবদের পুত্র গাল বাহিরে গিয়া নগর-দ্বার-প্রবেশের স্থানে দাঁড়াইল; পরে অবীমেলক ও তাহার সঙ্গী লোকেরা গুপ্তস্থান হইতে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহর থেকে বেরিয়ে এবদের ছেলে গাল ফটকের কাছে দাঁড়িয়ে ছিল। এমন সময় অবীমেলক ও তাঁর সৈন্যেরা তাদের লুকানো জায়গা থেকে বের হয়ে আসল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহর থেকে বেরিয়ে এবদের ছেলে গাল দরজার কাছে দাঁড়িয়ে ছিল। এমন সময় আবিমালেক ও তাঁর সৈন্যেরা তাদের লুকানো জায়গা থেকে বের হয়ে আসল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দলবল সহ গায়ালকে নগরের প্রবেশ পথে দাঁড়িয়ে থাকতে দেখে অবিমেলেক ও তার সঙ্গীরা গুপ্তস্থান থেকে বেরিয়ে এল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এবদের পুত্র গাল বেরিয়ে গিয়ে শিখিম শহরের ফটকের মুখে দাঁড়িয়ে রইল| গাল যখন সেখানে দাঁড়িয়ে তখন অবীমেলক ও তাঁর সৈন্যদল লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এবদের ছেলে গাল বাইরে গিয়ে নগরের দরজার প্রবেশের মুখে দাঁড়াল; পরে অবীমেলক ও তার সঙ্গী লোকেরা গোপন জায়গা থেকে উঠল।