Judges 9:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর গাল সেই লোকদেরকে দেখে সবূলকে বললো, দেখ, পর্বত শৃঙ্গ থেকে লোকেরা নেমে আসছে। সবূল তাকে বললো, তুমি পর্বতের ছায়াগুলোকে মানুষ বলে ভাবছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
গাল যখন তাদের দেখল, তখন সে সবূলকে বলল, “দেখো, পর্বত-চূড়াগুলি থেকে লোকেরা নেমে আসছে!” সবূল উত্তর দিল, “তুমি পর্বতের ছায়াকে মানুষ বলে মনে করে ভুল করছ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর গাল সেই লোকদিগকে দেখিয়া সবূলকে কহিল, দেখ, পর্ব্বতশৃঙ্গ হইতে লোকসমূহ নামিয়া আসিতেছে। সবূল তাহাকে কহিল, তুমি মনুষ্যভ্রমে পর্ব্বতের ছায়া দেখিতেছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর গাল সেই লোকদিগকে দেখিয়া সবূলকে কহিল, দেখ, পর্বত শৃঙ্গ হইতে লোক সমূহ নামিয়া আসিতেছে। সবূল তাহাকে কহিল, তুমি মনুষ্যভ্রমে পর্বতের ছায়া দেখিতেছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
গাল তাদের দেখে সবূলকে বলল, “দেখুন, পাহাড়ের উপর থেকে কত লোক নেমে আসছে।” সবূল উত্তরে বললেন, “তুমি পাহাড়ের ছায়াগুলোকে মানুষ বলে ভাবছ।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গাল তাদের দেখে সবূলকে বলল, “দেখুন, পাহাড়ের উপর থেকে কত লোক নেমে আসছে।” সবূল জবাবে বললেন, “তুমি পাহাড়ের ছায়াগুলোকে মানুষ বলে ভাবছ।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গায়াল তাদের দেখে সবুলকে বলল, ঐ দেখ! পাহাড়ের উপর থেকে একদল লোক নেমে আসছে। সবুল তাকে বলল, তুমি পাহাড়ের উপরে ছায়া দেখে মানুষ বলে মনে করছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
গাল ওদের দেখল| সে সবুলকে বলল, “তাকিয়ে দেখ, লোকরা পর্বত থেকে নেমে আসছে|” কিন্তু সবূল বলল, “তুমি শুধু পর্বতের ছায়াই দেখছ| ছায়াগুলোকে ঠিক মানুষের মত দেখতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর গাল সেই লোকদেরকে দেখে সবূলকে বলল, দেখ, পর্বতশৃঙ্গ থেকে লোকসকল নেমে আসছে। সবূল তাকে বলল, তুমি মানুষের ভুল পথের পর্বতের ছায়া দেখছ।