Judges 9:37 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে গাল পুনর্বার বললো, দেখ, উঁচু দেশ থেকে লোকেরা নেমে আসছে এবং গণকদের এলোন গাছের পথ দিয়ে একটি দল আসছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু গাল আবার বলে উঠল: “দেখো, পাহাড়ের মাঝখান থেকে লোকেরা নিচে নেমে আসছে, এবং গণকদের গাছের দিক থেকেও একদল লোক চলে আসছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে গাল পুনর্ব্বার কহিল, দেখ, উচ্চ দেশ হইতে লোকসমূহ নামিয়া আসিতেছে, এবং গণকদের এলোন বৃক্ষের পথ দিয়া এক দল আসিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে গাল পুনর্বার কহিল, দেখ, উচ্চ দেশ হইতে লোকসমূহ নামিয়া আসিতেছে, এবং গণকদের এলোন বৃক্ষের পথ দিয়া একটি দল আসিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু গাল আবার বলল, “দেখুন, লোকগুলো আসছে সবচেয়ে উঁচু পাহাড় থেকে, আর গণকদের গাছের দিক থেকে আরও একদল লোক আসছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু গাল আবার বলল, “দেখুন, লোকগুলো আসছে সবচেয়ে উঁচু পাহাড় থেকে, আর গণকদের গাছের দিক থেকে আরও একদল লোক আসছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গায়াল আবার বলল, না। না, ঐ যে পাহাড়ের উপর থেকে একদল লোক নেমে আসছে, ঐ দেখ, “গুণিনদের ওক” গাছের দিক থেকেও আর এক দল আসছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু গাল আবার বলল, “তাকিয়ে দেখ, কিছু লোক ওখানে থেকে নাভেল দেশে নেমে আসছে| আমি যাদুকর বৃক্ষের ওপরে কার যেন মাথা দেখলাম|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে গাল আবার বলল, দেখ, উচ্চ দেশ থেকে লোকসকল নেমে আসছে এবং গণকদের এলোন বৃক্ষের প থ দিয়ে এক দল আসছে।