Judges 9:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সবূল তাকে বললো, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলেছিলে, আবিমালেক কে যে আমরা তার গোলামী স্বীকার করি? তুমি যে লোকদেরকে তুচ্ছ করেছিলে, ওরা কি সেই লোক নয়? এখন যাও, বের হয়ে ওর সঙ্গে যুদ্ধ কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন সবূল তাকে বলল, “তোমার হামবড়াইমার্কা কথাবার্তা এখন কোথায় গেল, তুমিই তো বলেছিলে, ‘অবীমেলক কে যে আমাদের তার নিয়ন্ত্রণাধীন হতে হবে?’ এই লোকদেরই কি তুমি তুচ্ছতাচ্ছিল্য করোনি? যাও, ও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সবূল তাহাকে কহিল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলিয়াছিলে, অবীমেলক কে যে আমরা তাহার দাসত্ব স্বীকার করি? তুমি যে লোকদিগকে তুচ্ছ করিয়াছিলে, উহারা কি সেই লোক নয়? এখন যাও, বাহির হইয়া উহার সহিত যুদ্ধ কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সবূল তাহাকে কহিল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলিয়াছিলে, অবীমেলক কে যে আমরা তাহার দাসত্ব স্বীকার করি? তুমি যে লোকদিগকে তুচ্ছ করিয়াছিলে, উহারা কি সেই লোক নয়? এখন যাও, বাহির হইয়া উহার সহিত যুদ্ধ কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সবূল তাকে বললেন, “এখন কোথায় তোমার সেই বড় বড় কথা? তুমি বলেছিলে, ‘অবীমেলক কে যে, আমরা তার অধীনে থাকব?’ এই সব লোকদেরই তো তুমি তুচ্ছ করেছিলে। এখন বের হয়ে তাদের সংগে যুদ্ধ কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সবূল তাকে বললেন, “এখন কোথায় তোমার সেই বড় বড় কথা? তুমি বলেছিলে, ‘আবিমালেক কে যে, আমরা তার অধীনে থাকব?’ এই সব লোকদেরই তো তুমি তুচ্ছ করেছিলে। এখন বের হয়ে তাদের সংগে যুদ্ধ কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবুল তখন তাকে বলল, যে মুখে বড়াই করে বলেছিলে, অবিমেলেক কে, যে আমরা তার গোলামী করব? তোমার সে মুখ এখন গেল কোথায়? যাদের তুমি তাচ্ছিল্য করেছিলে ওরা সেই লোক। এখন যাও, ওদের সঙ্গে লড়াই কর!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সবূল গালকে বলল, “তুমি কেন আগের মত হামবড়াই করছ না? তুমি বলেছিলে, ‘অবীমেলক কে? কেন আমরা তাকে মানব?’ তুমি এই মানুষগুলিকে উপহাস করেছিলে| এখন যাও, ওদের সঙ্গে লড়াই করো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সবূল তাকে বলল, কোথায় এখন তোমার সেই মুখ, যে মুখে বলেছিলে, অবীমেলক কে যে আমরা তার দাসত্ব স্বীকার করি? তুমি যে লোকদেরকে তুচ্ছ করেছিলে, ওরা কি সেই লোক না? এখন যাও, বের হয়ে ওর সঙ্গে যুদ্ধ কর।