Judges 9:40 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে আবিমালেক তাকে তাড়া করলো ও সে তার সম্মুখ থেকে পালিয়ে গেল এবং দ্বার-প্রবেশ-স্থান পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলক নগরের প্রবেশদ্বার পর্যন্ত তাকে তাড়া করে গেল, এবং পালানোর সময় তাদের মধ্যে অনেকেই নিহত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে অবীমেলক তাহাকে তাড়া করিল, ও সে তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, এবং দ্বার-প্রবেশ-স্থান পর্য্যন্ত অনেক লোক আহত হইয়া পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে অবীমেলক তাহাকে তাড়া করিল, ও সে তাহার সম্মুখ হইতে পলায়ন করিল, এবং দ্বার-প্রবেশ-স্থান পর্যন্ত অনেক লোক আহত হইয়া পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক গালকে তাড়া করলেন, তাতে সে পালিয়ে গেল। পালাবার পথে তার দলের অনেকেই আঘাত পেয়ে শহরের ফটক পর্যন্ত সারা পথে পড়ে রইল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক গালকে তাড়া করলেন, তাতে সে পালিয়ে গেল। পালাবার পথে তার দলের অনেকেই আঘাত পেয়ে শহরের দরজা পর্যন্ত সারা পথে পড়ে রইল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অবিমেলেকের তাড়া খেয়ে সে পালিয়ে গেল। পালাবার সময় তার দলের বহুলোক আহত হল এবং নগরের প্রবেশ দ্বার পর্যন্ত সারা পথে পড়ে রইল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক তাঁর লোকজন নিয়ে গাল ও তার সেনাবাহিনীকে তাড়া করলেন| গালের লোকরা শিখিম শহরের ফটকের দিকে পালিয়ে গেল| পালিয়ে যাবার সময় তাদের মধ্যে অনেকে নিহত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে অবীমেলক তাকে তাড়া করল ও সে তার সামনে থেকে পালিয়ে গেল এবং প্রবেশ দ্বারের জায়গা পর্যন্ত অনেক লোক আহত হয়ে পড়ল।