Judges 9:41 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক অরূমায় রইলো আর সবূল গাল ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে অবীমেলক অরূমায় গিয়ে বসবাস করল, এবং সবূল গাল ও তার দলবলকে শিখিম থেকে তাড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীলেমক অরূমায় রহিল, এবং সবূল গালকে ও তাহার ভ্রাতৃগণকে তাড়াইয়া দিল, তাহারা আর শিখিমে বাস করিতে পারিল না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক অরূমায় রহিল, এবং সবূল গালকে ও তাহার ভ্রাতৃগণকে তাড়াইয়া দিল, তাহারা আর শিখিমে বাস করিতে পারিল না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক অরূমাতে রয়ে গেলেন আর সবূল শিখিম থেকে গাল ও তার ভাইদের তাড়িয়ে বের করে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক অরূমাতে রয়ে গেলেন আর সবূল শিখিম থেকে গাল ও তার ভাইদের তাড়িয়ে বের করে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক আরুমায় বসবাস করতে লাগল। সবুল, গায়াল ও তার সাঙ্গোপাঙ্গদের তাড়িয়ে দিল। শেখেমে তাদের আর কোন স্থান হল না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর অবীমেলক অরূমা শহরে ফিরে এলেন| গাল ও তার ভাইদের সবূল শিখিম শহর থেকে তাড়িয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীমেলক অরূ মায় থাকল এবং সবূল গালকে ও তার ভাইদেরকে তাড়িয়ে দিল, তারা আর শিখিমে বাস করতে পারল না।