Judges 9:43 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে লোকদেরকে নিয়ে তিন দল করে ক্ষেতের মধ্যে লুকিয়ে রইলো; পরে সে চেয়ে দেখলো লোকেরা নগর থেকে বের হয়ে আসছে; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব সে তার লোকজনদের নিয়ে, তাদের তিনটি দলে বিভক্ত করে ক্ষেতে গোপনে ঘাঁটি গেড়ে থাকল। সে যখন দেখল যে লোকেরা নগর থেকে বেরিয়ে আসছে, তখন সে তাদের আক্রমণ করার জন্য উঠে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রমধ্যে লুকাইয়া রহিল; পরে সে চাহিয়া দেখিল, আর দেখ, লোকেরা নগর হইতে বাহির হইয়া আসিতেছিল; তখন সে তাহাদের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে লোকদিগকে লইয়া তিন দল করিয়া ক্ষেত্রমধ্যে লুকাইয়া রহিল; পরে সে চাহিয়া দেখিল, আর দেখ, লোকেরা নগর হইতে বাহির হইয়া আসিতেছিল; তখন সে তাহাদের বিরুদ্ধে উঠিয়া তাহাদিগকে আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন অবীমেলক তাঁর লোকদের তিন দলে ভাগ করলেন এবং তারা মাঠে ওৎ পেতে রইল। শহর থেকে লোকদের বের হয়ে আসতে দেখে তিনি তাদের আক্রমণ করলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আবিমালেক তাঁর লোকদের তিন দলে ভাগ করলেন এবং তারা মাঠে ওৎ পেতে রইল। শহর থেকে লোকদের বের হয়ে আসতে দেখে তিনি তাদের আক্রমণ করলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক তখন তার অনুগামীদের তিন দলে ভাগ করে প্রান্তরে গিয়ে লুকিয়ে রইল ও তাদের অপেক্ষা করতে লাগল। তারপর নগরের লোকদের বেরিয়ে আসতে দেখে সে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল এবং সঙ্গীদের নিয়ে ছুটল নগর-দ্বার দখল করতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি তাঁর লোকদের তিনটি দলে ভাগ করলেন| শিখিমের অধিবাসীদের তিনি হঠাৎ আক্রমণ করতে চেয়েছিলেন| সেই জন্য তিনি তাঁর লোকজনকে মাঠে লুকিয়ে রাখলেন| যখন তিনি দেখলেন লোকরা শহর থেকে বেরিয়ে পড়ছে, তিনি তাদের ওপর ঝাঁপিয়ে পড়লেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে লোকদেরকে নিয়ে তিনটে দল করে মাঠের মধ্যে লুকিয়ে থাকল; পরে সে চেয়ে দেখল, আর দেখ, লোকেরা নগর থেকে বের হয়ে আসছিল; তখন সে তাদের বিরুদ্ধে উঠে তাদেরকে আঘাত করল।