Judges 9:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক ও তার সঙ্গীদলের লোকেরা দ্রুত অগ্রসর হয়ে নগরের প্রবেশ দ্বারের স্থানে দাঁড়িয়ে রইলো এবং দুই দল ক্ষেতের সমস্ত লোককে আক্রমণ করে আঘাত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলক এবং তার সঙ্গে থাকা দলবল, তাড়াতাড়ি সামনে এগিয়ে গিয়ে নগরের প্রবেশদ্বারের কাছে নিজেদের অবস্থান নিল। তখন দুটি দল ক্ষেতে থাকা লোকদের আক্রমণ করে তাদের হত্যা করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক ও তাহার সঙ্গিদল সকল ত্বরায় অগ্রসর হইয়া নগর-দ্বার-প্রবেশের স্থানে দাঁড়াইয়া রহিল, এবং দুই দল ক্ষেত্রস্থ সকল লোককে আক্রমণ করিয়া আঘাত করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক ও তাহার সঙ্গীদল সকল ত্বরায় অগ্রসর হইয়া নগর-দ্বার-প্রবেশের স্থানে দাঁড়াইয়া রহিল, এবং দুই দল ক্ষেত্রস্থ সকল লোককে আক্রমণ করিয়া আঘাত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক ও তাঁর দলের লোকেরা সামনের দিকে ছুটে গিয়ে শহরে ঢুকবার পথে দাঁড়াল। মাঠের মধ্যে যারা ছিল অন্য দুই দল সৈন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক ও তাঁর দলের লোকেরা সামনের দিকে ছুটে গিয়ে শহরে ঢুকবার পথে দাঁড়াল। মাঠের মধ্যে যারা ছিল অন্য দু’দল সৈন্য তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হত্যা করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ওদিকে তার আর দুটি দল প্রান্তরে জমায়েত লোকদের আক্রমণ করে হত্যা করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক সদলবলে দৌড়ে গিয়ে শিখিমের ফটকের কাছে একটা জায়গায় দাঁড়ালেন| অন্য দু-দলের লোকরা মাঠের দিকে ছুটে গিয়ে লোকদের মেরে ফেলল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীমেলক ও তার সঙ্গীদল সকল তাড়াতাড়ি এগিয়ে গিয়ে নগর-দ্বার-প্রবেশের জায়গায় দাঁড়িয়ে থাকল এবং দুটি দল মাঠের সব লোককে আক্রমণ করে আঘাত করল।