Judges 9:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আবিমালেক সারা দিন ধরে ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করলো; আর নগর অধিকার করে সেই স্থানের লোকদেরকে হত্যা করলো এবং নগর সমভূমি করে তার উপরে লবণ ছড়িয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সারাটি দিন ধরে ততক্ষণ অবীমেলক সেই নগরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেল যতক্ষণ না সে সেটি দখল করে সেখানকার সব লোককে বধ করল। পরে সে নগরটি ধ্বংস করে সেটির উপর লবণ ছড়িয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর অবীমেলক সেই সমস্ত দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল; আর নগর হস্তগত করিয়া তথাকার লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার উপরে লবণ ছড়াইয়া দিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর অবীমেলক সেই সমস্ত দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করিল; আর নগর হস্তগত করিয়া তথাকার লোকদিগকে বধ করিল, এবং নগর সমভূমি করিয়া তাহার উপরে লবণ ছড়াইয়া দিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সারাদিন ধরে আক্রমণ চালিয়ে অবীমেলক শহরটা অধিকার করে নিয়ে সেখানকার লোকদের মেরে ফেললেন। তারপর শহরটা ধ্বংস করে তার উপর তিনি লবণ ছিটিয়ে দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সারাদিন ধরে আক্রমণ চালিয়ে আবিমালেক শহরটা অধিকার করে নিয়ে সেখানকার লোকদের হত্যা করলেন। তারপর শহরটা ধ্বংস করে তার উপর তিনি লবণ ছিটিয়ে দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দিন নগরের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে অবশেষে অবিমেলেক নগরটি দখল করল এবং সেখানকার সমস্ত লোককে হত্যা করল। তারপর নগরটি ধূলিসাৎ করে জায়গাটা লবণে ভরে দিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সারাদিন ধরে অবীমেলক শিখিমের সঙ্গে লড়াই করলেন| অবীমেলক শিখিম দখল করলেন আর সেখানকার লোকদের হত্যা করলেন| তারপর তিনি শহরটিকে তছনছ করে তার ওপর লবণ ছিটিয়ে দিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর অবীমেলক সেই সব দিন ঐ নগরের বিরুদ্ধে যুদ্ধ করল; আর নগর অধিকার করে সেখানকার লোকদেরকে হত্যা করল এবং নগর সমভূমি করে তার ওপরে লবণ ছড়িয়ে দিল।