Judges 9:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিমের উচ্চগৃহস্থিত সমস্ত গৃহস্থ এই কথা শুনে এল-বরীৎ দেবতার মন্দিরস্থ একটি সুদৃঢ় বাড়িতে প্রবেশ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই খবর শুনে, শিখিমের মিনারের নাগরিকেরা এল্-বরীতের মন্দিরের দুর্গে প্রবেশ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিমের দুর্গস্থিত গৃহস্থ সকল এই কথা শুনিয়া এল্‌-বরীৎ দেবের মন্দিরস্থ এক দৃঢ় গৃহে প্রবেশ করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিমের দুর্গস্থিত গৃহস্থ সকল এই কথা শুনিয়া এল্‌-বরীৎ দেবের মন্দিরস্থ এক দৃঢ় গৃহে প্রবেশ করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই খবর শুনে শিখিমের দুর্গের লোকেরা এল-বরীৎ দেবতার মন্দিরের ভিতরের ঘরে গিয়ে ঢুকল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই খবর শুনে শিখিমের কেল্লার লোকেরা এল-বরীৎ দেবতার মন্দিরের ভিতরের ঘরে গিয়ে ঢুকল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেমের দুর্গবাসী লোকেরা এই সংবাদ শুনে বেরিথ দেবের মন্দিরের সুরক্ষিত স্থানে গিয়ে আশ্রয় নিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শিখিমের দুর্গে কিছু লোক বাস করত| যখন তারা শিখিমের ঘটনা শুনল তখন তারা এল-বরীত্‌ দেবতার মন্দিরের মধ্যে একটি মিনারে মিলিত হল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিমের দূর্গে অবস্থিত লোকেরা সব এই কথা শুনে এল্‌-বরীৎএর দূর্গে এক গৃহে প্রবেশ করল।