Judges 9:47 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিমের উচ্চগৃহস্থিত সমস্ত গৃহস্থ একত্র হয়েছে, এই কথা আবিমালেকের কর্ণগোচরে বলা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলক যখন শুনল যে তারা সেখানে সমবেত হয়েছে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিমের দুর্গস্থিত সমস্ত গৃহস্থ একত্র হইয়াছে, এই কথা অবীমেলকের কর্ণগোচর হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিমের দুর্গস্থিত সমস্ত গৃহস্থ একত্র হইয়াছে, এই কথা অবীমেলকের কর্ণগোচর হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক যখন শুনলেন যে, লোকেরা সেখানে গিয়ে জড়ো হয়েছে তখন তাঁর লোকদের নিয়ে তিনি সল্মোন পাহাড়ে গিয়ে উঠলেন। তিনি কুড়াল নিলেন এবং গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে কাঁধের উপরে তুললেন। তারপর তিনি তাঁর লোকদের আদেশ দিলেন, “তোমরা আমাকে যা করতে দেখলে তোমরাও তাড়াতাড়ি তা-ই কর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক যখন শুনলেন যে, লোকেরা সেখানে গিয়ে জমায়েত হয়েছে তখন তাঁর লোকদের নিয়ে তিনি সল্মোন পাহাড়ে গিয়ে উঠলেন। তিনি কুড়াল নিলেন এবং গাছ থেকে একটা ডাল কেটে নিয়ে কাঁধের উপরে তুললেন। তারপর তিনি তাঁর লোকদের হুকুম দিলেন, “তোমরা আমাকে যা করতে দেখলে তোমরাও তাড়াতাড়ি তা-ই কর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেমের দুর্গবাসী লোকদের ঐ মন্দিরে একত্র হবার সংবাদ পেয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক শিখিম দুর্গের নেতাদের জড়ো হবার খবর জানতে পারলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিমের দূর্গে অবস্থিত সব গৃহস্থ জড়ো হয়েছে, এই কথা অবীমেলক শুনল।