Judges 9:51 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু ঐ নগরের মধ্যে সুরক্ষিত একটি উচ্চগৃহ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সকল গৃহস্থ পালিয়ে তার মধ্যে গিয়ে দ্বার রুদ্ধ করে উচ্চগৃহের ছাদের উপরে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই নগরের মধ্যে, অবশ্য, একটি মজবুত দুর্গ ছিল। সব নারী-পুরুষ—নগরের সব লোকজন—পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিল। তারা ভিতর থেকে নিজেদের তালাবন্ধ করে দুর্গের ছাদে উঠে গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু ঐ নগরের মধ্যে দুরাক্রম এক দুর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী, এবং নগরের সকল গৃহস্থ পলাইয়া তাহার মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দুর্গের ছাদের উপরে উঠিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু ঐ নগরের মধ্যে দুরাক্রম এক দুর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী, এবং নগরের সকল গৃহস্থ পলাইয়া তাহার মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দুর্গের ছাদের উপরে উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শহরের মধ্যে ছিল একটা শক্ত দুর্গ; শহরের সমস্ত পুরুষ ও স্ত্রীলোক সেখানে পালিয়ে গেল। তারা দুর্গে ঢুকে সেখানকার দরজা বন্ধ করে ছাদে গিয়ে উঠল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শহরের মধ্যে ছিল একটা শক্ত কেল্লা; শহরের সমস্ত পুরুষ ও স্ত্রীলোক সেখানে পালিয়ে গেল। তারা কেল্লায় ঢুকে সেখানকার দরজা বন্ধ করে ছাদে গিয়ে উঠল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু ঐ নগরের মধ্যে দুর্ভেদ্য এক দুর্গ ছিল। নগরের নেতৃবৃন্দ ও সমস্ত নরনারী পালিয়ে গিয়ে ঐ দুর্গে আশ্রয় নিল এবং দ্বার বন্ধ করে ছাদে গিয়ে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শহরের মধ্যে একটা বেশ মজবুত মিনার ছিল| শহরের লোকরা আর নেতারা পালিয়ে গিয়ে সেখানে আশ্রয় নিল| মিনারের দরজায় তালাচাবি দিয়ে তারা ছাদে উঠে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু ঐ নগরের মধ্যে এক শক্তিশালী দূর্গ ছিল, অতএব সমস্ত পুরুষ ও স্ত্রী এবং নগরের সমস্ত লোকেরা পালিয়ে তার মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দূর্গের ছাদের ওপরে উঠল।