Judges 9:52 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আবিমালেক সেই উচ্চগৃহের কাছে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করলো এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য উচ্চগৃহের দ্বার পর্যন্ত গেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অবীমেলক দুর্গের কাছে গিয়ে সেটি আক্রমণ করল। কিন্তু যেই না সে দুর্গে আগুন লাগানোর জন্য দুর্গ-দুয়ারের দিকে গেল,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে অবীমেলক সেই দুর্গের কাছে উপস্থিত হইয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং তাহা অগ্নি দ্বারা পোড়াইয়া দিবার জন্য দুর্গের দ্বার পর্য্যন্ত গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে অবীমেলক সেই দুর্গের কাছে উপস্থিত হইয়া তাহার বিরুদ্ধে যুদ্ধ করিল, এবং তাহা অগ্নি দ্বারা পোড়াইয়া দিবার জন্য দুর্গের দ্বার পর্যন্ত গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক সেই দুর্গের কাছে গিয়ে সেটা আক্রমণ করলেন; কিন্তু দুর্গটাতে আগুন লাগাবার জন্য যখন তিনি দুর্গের দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক সেই কেল্লার কাছে গিয়ে সেটা হামলা করলেন; কিন্তু কেল্লাটাতে আগুন লাগাবার জন্য যখন তিনি কেল্লার দরজার দিকে এগিয়ে যাচ্ছিলেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক গিয়ে দুর্গ আক্রমণ করে দুর্গে আগুন লাগানোর জন্য দুর্গদ্বারে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক দুর্গ আক্রমণ করলেন এবং দুর্গটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবার জন্য দুর্গের দরজার কাছে গেলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে অবীমেলক সেই দূর্গের কাছে গিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করল এবং তা আগুন দিয়ে পুড়িয়ে দেবার জন্য দূর্গের দরজা পর্যন্ত গেল।