Judges 9:53 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এক জন স্ত্রীলোক যাঁতার উপরের পাট নিয়ে আবিমালেকের মাথার উপরে নিক্ষেপ করে তার মাথার খুলি ফাটিয়ে দিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একজন স্ত্রীলোক তার মাথায় জাঁতা-পাথরের উপরের এক পাটি ফেলে দিল এবং তার মাথার খুলি ফাটিয়ে দিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন একটী স্ত্রীলোক যাঁতার উপরের পাট লইয়া অবীমেলকের মস্তকের উপরে নিক্ষেপ করিয়া তাহার মাথার খুলি ভগ্ন করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন একজন স্ত্রীলোক যাঁতার উপরের পাট লইয়া অবীমেলকের মস্তকের উপরে নিক্ষেপ করিয়া তাহার মাথার খুলি ভগ্ন করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন একজন স্ত্রীলোক যাঁতার উপরের পাথরটা অবীমেলকের মাথার উপর ফেলে তাঁর মাথাটা ফাটিয়ে দিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন একজন স্ত্রীলোক জাঁতার উপরের পাথরটা আবিমালেকের মাথার উপর ফেলে তাঁর মাথাটা ফাটিয়ে দিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন একটি স্ত্রীলোক জাঁতার উপরের পাথরটা খুলে নিয়ে অবিমেলেকের মাথায় ছুঁড়ে মারল। তার মাথা ভেঙ্গে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু তিনি যখন দরজার গোড়ায় দাঁড়িয়ে, সেই সময় দুর্গের ছাদ থেকে একজন নারী তাঁর মাথা লক্ষ্য করে একটা পেষাই করবার পাথরের চাঁই ফেলে দিল| অবীমেলকের মাথার খুলি সেই পাথরের ঘায়ে গুঁড়িয়ে গেল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন একটি স্ত্রীলোক যাঁতার উপরের পাথরটি নিয়ে অবীমেলকের মাথার ওপরে ছুঁড়ে তার মাথার খুলি ভেঙে দিল।