Judges 9:54 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে সে শীঘ্র তার অস্ত্র-বাহক যুবককে ডেকে বললো, তুমি তলোয়ার খুলে আমাকে হত্যা কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সে যুবক তাকে বিদ্ধ করলে তার মৃত্যু হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন অবীমেলক তাড়াতাড়ি তার অস্ত্র-বহনকারীকে ডেকে বলল, “তুমি তরোয়াল টেনে বের করো ও আমাকে হত্যা করো, যেন তারা বলতে না পারে যে, ‘একজন স্ত্রীলোক তাকে হত্যা করেছে।’ ” অতএব তার দাস তাকে বিদ্ধ করল, ও সে মারা গেল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাতে সে শীঘ্র আপন অস্ত্রবাহক যুবককে ডাকিয়া কহিল, তুমি খড়গ খুলিয়া আমাকে বধ কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক উহাকে বধ করিয়াছে। তখন সে যুবক তাহাকে বিদ্ধ করিলে সে মরিয়া গেল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাতে সে শীঘ্র আপন অস্ত্র-বাহক যুবককে ডাকিয়া কহিল, তুমি খড়্‌গ খুলিয়া আমাকে বধ কর; পাছে লোকে আমার বিষয়ে বলে, একজন স্ত্রীলোক উহাকে বধ করিয়াছে। তখন সেই যুবক তাহাকে বিদ্ধ করিলে সে মরিয়া গেল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অবীমেলক তাড়াতাড়ি করে তাঁর অস্ত্রবহনকারী যুবককে বললেন, “তোমার তলোয়ার বের করে আমাকে মেরে ফেল যাতে ওরা বলতে না পারে, ‘একজন স্ত্রীলোকের হাতে সে মারা পড়েছে।’ ” কাজেই সেই যুবক তাঁকে তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দিল আর তিনি মারা গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আবিমালেক তাড়াতাড়ি করে তাঁর অস্ত্রবহনকারী যুবককে বললেন, “তোমার তলোয়ার বের করে আমাকে মেরে ফেল যাতে ওরা বলতে না পারে, ‘একজন স্ত্রীলোকের হাতে সে মারা পড়েছে।’ ” কাজেই সেই যুবক তাঁকে তলোয়ার দিয়ে এফোঁড়-ওফোঁড় করে দিল আর তিনি মারা গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক তখন তাড়াতাড়ি তার অস্ত্রবাহকে ডেকে বলল, তোমার তরবারি বার করে আমাকে হত্যা কর, আমি চাই না যে লোকে বলুক, একটা স্ত্রীলোকের হাতে আমার মৃত্যু হয়েছে। তখন সে অবিমেলেকের বুকে তরবারি বসিয়ে দিল এবং তার মৃত্যু হল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই মূহুর্তে অবীমেলক তাঁর ভৃত্যকে বললেন, “তরবারিটা বার করে আমাকে মেরে ফেল| তোমাকেই এ কাজটা করতে হবে| লোক যেন না বলে, ‘একটা স্ত্রীলোক আমাকে মেরে ফেলেছে|’” তাই হল| ভৃত্যটি তাঁকে তরবারির কোপে মেরে ফেলল| অবীমেলক মারা গেলন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাতে সে তাড়াতাড়ি নিজের অস্ত্রবাহক যুবককে ডেকে বলল, তুমি তরোয়াল বের করে আমাকে হত্যা কর; যদি লোকে আমার বিষয়ে বলে, একটা স্ত্রীলোক ওকে হত্যা করেছে। তখন সেই যুবক তাকে বিদ্ধ করলে সে মরে গেল।