Judges 9:56 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এভাবে আবিমালেক তার সত্তর জন ভাইকে খুন করে তার পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম করেছিল, আল্লাহ্ তার সমুচিত দণ্ড তাকে দিলেন;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এইভাবে ঈশ্বর অবীমেলকের সেই দুষ্টতার প্রতিফল তাকে দিলেন, যা সে তার সত্তরজন ভাইকে হত্যা করার মাধ্যমে তার বাবার প্রতি করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এইরূপে অবীমেলক আপনার সত্তর জন ভ্রাতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করিয়াছিল, ঈশ্বর তাহার সমুচিত দণ্ড তাহাকে দিলেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইরূপে অবীমেলক আপনার সত্তর জন ভ্রাতাকে বধ করিয়া আপন পিতার বিরুদ্ধে যে দুষ্কর্ম করিয়াছিল, ঈশ্বর তাহার সমুচিত দণ্ড তাহাকে দিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্তরজন ভাইকে মেরে ফেলে অবীমেলক তাঁর বাবার প্রতি যে অন্যায় করেছিলেন ঈশ্বর এইভাবেই তার পাওনা শাস্তি দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্তরজন ভাইকে হত্যা করে আবিমালেক তাঁর বাবার প্রতি যে অন্যায় করেছিলেন আল্লাহ্ এইভাবেই তার পাওনা শাস্তি দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অবিমেলেক তার সত্তর জন ভাইকে হত্যা করে তার পিতার বিরুদ্ধে যে অপরাধ করেছিল তার সমুচিত দণ্ড ঈশ্বর এইভাবে তাকে দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অবীমেলক তাঁর অসৎ কর্মের জন্য ঈশ্বর এভাবেই শাস্তি দিলেন| তাঁর 70 জন ভাইকে হত্যা করে অবীমেলক তাঁর পিতার বিরুদ্ধে পাপ করেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই ভাবে অবীমেলক নিজের সত্তর জন ভাইকে হত্যা করে নিজের বাবার বিরুদ্ধে যে দুষ্কর্ম্ম করেছিল, ঈশ্বর তার সঠিক শাস্তি তাকে দিলেন;