Judges 9:57 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার শিখিমের লোকদের মাথায় আল্লাহ্ তাদের সমস্ত দুষ্কর্মের প্রতিফল বর্তালেন; তাতে যিরুব্বালের পুত্র যোথমের বদদোয়া তাদের উপরে পড়লো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার শিখিমের লোকদের সব দুষ্টতার প্রতিফলও ঈশ্বর তাদের দিলেন। যিরুব্বায়ালের ছেলে যোথমের অভিশাপ তাদের উপরে বর্তালো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার শিখিমের লোকদের মস্তকে ঈশ্বর তাহাদের সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল বর্ত্তাইলেন; তাহাতে যিরুব্বালের পুত্র যোথমের শাপ তাহাদের উপরে পড়িল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার শিখিমের লোকদের মস্তকে ঈশ্বর তাহাদের সমস্ত দুষ্কর্মের প্রতিফল বর্তাইলেন; তাহাতে যিরুব্বালের পুত্র যোথমের শাপ তাহাদের উপরে পড়িল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিখিমের লোকেরা যে সব অন্যায় করেছিল তার পাওনা শাস্তি ঈশ্বর তাদেরও দিলেন। এইভাবে যিরুব্বালের ছেলে যোথমের অভিশাপ তাদের উপর পড়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিখিমের লোকেরা যে সব অন্যায় করেছিল তার পাওনা শাস্তি আল্লাহ্ তাদেরও দিলেন। এইভাবে যিরুব্বালের ছেলে যোথমের বদদোয়া তাদের উপর পড়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শেখেমের লোকদের দুষ্কর্মের প্রতিফলও তিনি তাদের দিলেন। গিদিয়োনের পুত্র যোথাম তাদের যে অভিশাপ দিয়েছিল তা ফলে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর শিখিম শহরের লোকদেরও অন্যায় কর্মের জন্য শাস্তি দিয়েছিলেন| এভাবেই যোথমের কথা ফলে গিয়েছিল| (যোথম যিরুব্বালের কনিষ্ঠ পুত্র| আর যিরুব্বালই ছিল গিদিয়োন|)
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার শিখিমের লোকদের মাথায় ঈশ্বর তাদের সমস্ত দুষ্কর্ম্মের প্রতিফল দিলেন; তাতে যিরুব্বালের ছেলে যোথমের অভিশাপ তাদের ওপরে পড়ল।