Judges 9:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে আবিমালেককে বাদশাহ্‌ করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পরে শিখিম ও বেথ-মিল্লোর সব নাগরিক শিখিমের সেই বিশাল গাছটির পাশে অবস্থিত স্তম্ভের কাছে একত্রিত হয়ে অবীমেলককে রাজপদে অভিষিক্ত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হইয়া শিখিমস্থ স্তম্ভের এলোন বৃক্ষের কাছে গিয়া অবীমেলককে রাজা করিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে শিখিমের সমস্ত গৃহস্থ এবং মিল্লোর সমস্ত লোক একত্র হইয়া শিখিমস্থ স্তম্ভের এলোন বৃক্ষের কাছে গিয়া অবীমেলককে রাজা করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর শিখিম ও বৈৎ-মিল্লোর সমস্ত লোক একত্র হয়ে শিখিমের থামের কাছে এলোন গাছটার পাশে গিয়ে অবীমেলককে রাজা করল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর শিখিম ও বৈৎ-মিল্লোর সমস্ত লোক একত্র হয়ে শিখিমের থামের কাছে এলোন গাছটার পাশে গিয়ে আবিমালেককে বাদশাহ্‌ করল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন শেখেমের সমস্ত অধিবাসী এবং মিল্লো পরিবারের সকলে একত্র হয়ে শেখেমের শিলাস্তম্ভের কাছে ওক গাছের তলায় অবিমেলেককে রাজপদে বরণ করল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর শিখিমের নেতারা আর মিল্লোর লোকরা সব একত্র হয়ে শিখিমে একটি বিরাট গাছের নীচে অবীমেলককে রাজা হিসাবে মেনে নিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে শিখিমের সব বাড়ির লোক এবং মিল্লোর সব লোক জড়ো হয়ে শিখিমস্থ স্তম্ভের এলোন গাছের কাছে গিয়ে অবীমেলককে রাজা করল।