Judges 9:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়ে গরিষীম পর্বতের চূড়ায় দাঁড়িয়ে চিৎকার করে ডেকে তাদের বললো, হে শিখিমের সমস্ত গৃহস্থ, আমার কথায় কান দাও, তাতে আল্লাহ্ তোমাদের কথায় কান দিবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যোথম একথা শুনতে পেয়ে গরিষীম পর্বতের চূড়ায় গিয়ে উঠলেন এবং চিৎকার করে তাদের বললেন, “হে শিখিমের নাগরিকেরা, তোমরা আমার কথা শোনো, যেন ঈশ্বরও তোমাদের কথা শোনেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়া গরিষীম পর্ব্বতের চূড়াতে দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে ডাকিয়া তাহাদিগকে কহিল, হে শিখিমের গৃহস্থ সকল, আমার কথায় কর্ণপাত কর, করিলে ঈশ্বর তোমাদের কথায় কর্ণপাত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়া গরিষীম পর্বতের চূড়াতে দাঁড়াইয়া উচ্চৈঃস্বরে ডাকিয়া তাহাদিগকে কহিল, হে শিখিমের গৃহস্থ সকল, আমার কথায় কর্ণপাত কর, করিলে ঈশ্বর তোমাদের কথায় কর্ণপাত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোথমকে এই কথা জানানো হল। সে তখন গরিষীম পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে লোকদের বলল, “শিখিমের লোকেরা, আমার কথা শুনুন, তাতে ঈশ্বরও আপনাদের কথা শুনবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যোথমকে এই কথা জানানো হল। সে তখন গরিষীম পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার করে লোকদের বলল, “শিখিমের লোকেরা, আমার কথা শুনুন, তাতে আল্লাহ্ও আপনাদের কথা শুনবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যোথাম লোকের মুখে এই সংবাদ শুনে গেরিষীম পর্বতের চূড়ায় গিয়ে উঠল। সেখান থেকে চীৎকার করে লোকজনকে সম্বোধন করে বলল, ওহে শেখেমের অধিবাসীরা, তোমরা আমার কথা শোন, তাহলে ঈশ্বরও তোমাদের কথা শুনবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যোথম শুনতে পেল যে শিখিমের নেতারা অবীমেলককে রাজা করেছে| তারপর সে গরিষীম পর্বতের মাথায় উঠে গিয়ে চিৎকার করে এই গল্পটি বলতে লাগল: “শোনো, শিখিমের যত নেতারা শোনো| শোনার পরেই তোমাদের কথা ঈশ্বর শুনবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর লোকেরা যোথমকে এই সংবাদ দিলে সে গিয়ে গরিষীম পর্বতের চূড়াতে দাঁড়িয়ে জোরে চিত্কার করে ডেকে তাদেরকে বলল, হে শিখিমের বাড়ির লোক সকল, আমার কথা শোনো, শুনলে ঈশ্বর তোমাদের কথা শুনবেন।