Lamentations 1:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বিপক্ষ তার সমস্ত মনোহর দ্রব্যে হাত লাগিয়েছে; ফলে সে দেখেছে, জাতিরা তার পবিত্র স্থানে প্রবেশ করেছে, যাদের বিষয়ে তুমি হুকুম করেছিলে যে, তারা তোমার সমাজে প্রবেশ করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার সমস্ত ধনসম্পদের উপরে শত্রু হাত দিয়েছে; সে দেখেছে, পৌত্তলিক জাতিগুলি তার ধর্মধামে প্রবেশ করেছে— তোমার সমাজে প্রবেশ করতে যাদের তুমি নিষেধ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বিপক্ষ তাহার সমস্ত মনোহর দ্রব্যে হস্তার্পণ করিয়াছে; ফলে সে দেখিয়াছে, জাতিগণ তাহার পবিত্র স্থানে প্রবেশ করিয়াছে, যাহাদের বিষয়ে তুমি আদেশ করিয়াছিলে যে, তাহারা তোমার সমাজে প্রবেশ করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রু তার সব মূল্যবান জিনিসের উপর হাত দিয়েছে; দেবতা-পূজাকারী জাতিদের সে তার পবিত্র জায়গায় ঢুকতে দেখেছে। এরা সেই লোক যাদের তুমি তোমার সমাজে ঢুকতে নিষেধ করেছিলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রু তার সব মূল্যবান জিনিসের উপর হাত দিয়েছে; দেবতা-পূজাকারী জাতিদের সে তার পবিত্র জায়গায় ঢুকতে দেখেছে। এরা সেই লোক যাদের তুমি তোমার সমাজে ঢুকতে নিষেধ করেছিলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমস্ত ধনদৌলত তার শত্রুদল করেছে হরণ, বিদেশীদের জন্য পরমেশ্বরের নিষিদ্ধ স্থানে দেখেছে সে তাদের পদার্পণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা তার হাত ধরে টানছে| শত্রুরা তার সুন্দর জিনিসগুলি ছিনিয়ে নিয়েছে| বিদেশী জাতির লোকরা তার উপাসনালয়ে ঢুকে পড়েছে| অথচ প্রভু আপনি বলেছিলেন, আমাদের সমাজে যোগ দিতে পারবেন না!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিপক্ষরা তার সব মূল্যবান জিনিসে হাত দিয়েছে; সে দেখেছে জাতিরা তার পবিত্র জায়গায় প্রবেশ করেছে, যাদেরকে তুমি আদেশ করেছিলে যে তারা তোমার সমাজে প্রবেশ করবে না।