Lamentations 1:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে পথিক সকল, এতে কি তোমাদের কিছু আসে যায় না? একটু ঘুরে তাকিয়ে দেখ, আমাকে যে ব্যথা দেওয়া হয়েছে, তার মত ব্যথা আর কোথাও কি আছে? তা দ্বারা মাবুদ তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওহে পথিকেরা, এতে কি তোমাদের কিছু এসে যায় না? চারপাশে তাকিয়ে দেখো, আমাকে যে ধরনের যন্ত্রণা দেওয়া হয়েছে, তার মতো যন্ত্রণা আর কি কোথাও আছে, যা সদাপ্রভু তাঁর প্রচণ্ড ক্রোধের দিনে আমার উপরে নিয়ে এসেছেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখ, আমার যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? তদ্দ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে পথিক সকল, ইহাতে কি তোমাদের কিছু আইসে যায় না? অবধান করিয়া দেখ, আমায় যে ব্যথা দেওয়া হইয়াছে, তাহার তুল্য ব্যথা আর কোথাও কি আছে? তদ্দ্বারা সদাপ্রভু আপন প্রচণ্ড ক্রোধের দিনে আমাকে ক্লিষ্ট করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা আমার পাশ দিয়ে যাও তোমাদের কি কিছুই যায়-আসে না? একটু ঘুরে তাকিয়ে দেখ। আমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে সেই রকম যন্ত্রণা কি আর কাউকে দেওয়া হয়েছে, যা সদাপ্রভু তাঁর জ্বলন্ত ক্রোধের দিনে আমাকে দিয়েছেন?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা আমার পাশ দিয়ে যাও তোমাদের কি কিছুই যায়-আসে না? একটু ঘুরে তাকিয়ে দেখ। আমাকে যে যন্ত্রণা দেওয়া হয়েছে সেই রকম যন্ত্রণা কি আর কাউকে দেওয়া হয়েছে, যা মাবুদ তাঁর জ্বলন্ত রাগের দিনে আমাকে দিয়েছেন?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেঁদে বলে পথিক জনেরে, দেখ চেয়ে আমার যাতনা, কে আছে এমন দুঃখী আমার মত? নিদারুণ রোষে আমার এ দশা করেছেন স্বয়ং প্রভু পরমেশ্বর! ঊর্ধ্বলোক থেকে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা যারা পাশ দিয়ে যাচ্ছ মনে হচ্ছে, তাদের কাছে কিছুই নয়| কিন্তু আমার দিকে তাকিয়ে দেখ, আমার যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে? আমার যে দুর্দশা হয়েছে এমন দুর্দশা কি আর আছে? প্রভু আমায় যে শাস্তি দিয়েছেন সেই শাস্তির যন্ত্রণার মতো কি কোন যন্ত্রণা আছে? তিনি তাঁর ভয়ঙ্কর রোধর দিনে আমাকে শাস্তি দিয়েছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা পাশ দিয়ে যাও, এতে কি তোমাদের কিছু যায় আসে না? তাকিয়ে দেখ, আমায় যে ব্যথা দেওয়া হয়েছে তার মতো ব্যথা আর কোথাও আছে? তাই সদাপ্রভু তার প্রচণ্ড ক্রোধের দিনের আমাকে দুঃখ দিয়েছেন।