Lamentations 1:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার সমস্ত অধর্ম তিনি জোয়ালের মত বেঁধেছেন; তাঁর হাত দিয়ে সেগুলো একত্রে বুনেছেন। তা আমার ঘাড়ে উঠলো, আমার বল খর্ব করলো; যাদের বিরুদ্ধে আমি উঠতে পারি না, তাদেরই হাতে প্রভু আমাকে তুলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার পাপগুলিকে একটি জোয়ালে বাঁধা হয়েছে; তাঁর দুটি হাত সেগুলি একত্র বুনেছে। সেগুলি আমার ঘাড় থেকে ঝুলছে, এবং প্রভু আমার জীবনীশক্তি নিঃশেষ করেছেন। যাদের আমি সহ্য করতে পারি না, তাদের হাতেই তিনি আমাকে সমর্পণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার অধর্ম্মের যোঁয়ালি তাঁহার হস্ত দ্বারা বদ্ধ হইয়াছে; তাহা জড়ান হইল, আমার ঘাড়ে উঠিল; তিনি আমার বল খর্ব্ব করিয়াছেন; যাহাদের বিরুদ্ধে আমি উঠিতে পারি না, তাহাদেরই হস্তে প্রভু আমাকে সমর্পণ করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার অধর্মের জোয়ালি তাঁহার হস্ত দ্বারা বদ্ধ হইয়াছে; তাহা জড়ান হইল, আমার ঘাড়ে উঠিল; তিনি আমার বল খর্ব করিয়াছেন; যাহাদের বিরুদ্ধে আমি উঠিতে পারি না, তাহাদেরই হস্তে প্রভু আমাকে সমর্পণ করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সব পাপ তিনি জোয়ালের মত বেঁধেছেন; তিনি হাত দিয়ে সেগুলো একসংগে বুনেছেন। সেগুলো আমার ঘাড়ের উপর দেওয়া হয়েছে; সদাপ্রভুই আমার শক্তিকে দুর্বল করেছেন। যাদের আমি বাধা দিতে পারি না তাদের হাতেই তিনি আমাকে তুলে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সব গুনাহ্ তিনি জোয়ালের মত বেঁধেছেন; তিনি হাত দিয়ে সেগুলো একসংগে বুনেছেন। সেগুলো আমার ঘাড়ের উপর দেওয়া হয়েছে; মাবুদই আমার শক্তিকে দুর্বল করেছেন। যাদের আমি বাধা দিতে পারি না তাদের হাতেই তিনি আমাকে তুলে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমারই পাপরাশি দিয়ে রচিত জোয়ালে আমাকে বেঁধেছেন প্রভু পরমেশ্বর, সেই গুরুভারে আমি আজ হীনবল। নিরুপায় অসহায় আমি, আমাকে সঁপেছেন তিনি শত্রুর হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তিনি আমার পাপগুলো একটা যোয়ালের মত তাঁর হাত দিয়ে বেঁধে দিয়েছেন| তিনি আমাকে দুর্বল করে দিয়েছেন| তিনি আমাকে এমন লোকের হাতে সমর্পন করেছেন, যাদের বিরুদ্ধে আমি দাঁড়াতে পারি না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার পাপের যোঁয়ালী তাঁর হাতের দ্বারা একসঙ্গে বাঁধা হয়েছে; তা জড়ানো হল, আমার ঘাড়ে উঠল; তিনি আমাকে শক্তিহীন করেছেন; যাদের বিরুদ্ধে আমি উঠতে পারি না, তাদেরই হাতে প্রভু আমাকে সমর্পণ করেছেন।