Lamentations 1:16 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণে আমি কান্নাকাটি করছি; আমার চোখ, আমার চোখ পানির ঝর্ণা হয়েছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন, তিনি আমা থেকে দূরে গেছেন; আমার বালকেরা এতিম, কারণ দুশমন বিজয়ী হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“এই কারণে আমি ক্রন্দন করি, এবং আমার চোখদুটি অশ্রুপ্লাবিত হয়। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাছে কেউই নেই, কেউ আমার প্রাণ সঞ্জীবিত করে না। আমার ছেলেমেয়েরা আজ সহায়সম্বলহীন, কারণ শত্রুরা বিজয়ী হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ আমি ক্রন্দন করিতেছি; আমার চক্ষু, আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন; আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ আমি ক্রন্দন করিতেছি; আমার চক্ষু, আমার চক্ষু জলের নির্ঝর হইয়াছে; কেননা সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরাইয়া আনিবেন, তিনি আমা হইতে দূরে গিয়াছেন; আমার বালকেরা অনাথ, কারণ শত্রু বিজয়ী হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই আমি কাঁদছি, আমার চোখ জলে ভেসে যাচ্ছে। আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার কাছে কেউ নেই, কেউ নেই যে আমার প্রাণ জুড়িয়ে দেয়। আমার ছেলেমেয়েরা একা হয়ে গেছে, কারণ শত্রু জয়ী হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই আমি কাঁদছি, আমার চোখ পানিতে ভেসে যাচ্ছে। আমাকে সান্ত্বনা দেবার জন্য আমার কাছে কেউ নেই, কেউ নেই যে আমার প্রাণ জুড়িয়ে দেয়। আমার ছেলেমেয়েরা একা হয়ে গেছে, কারণ শত্রু জয়ী হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তো আমার দুচোখে নেমেছে অশ্রুধারা, কেউ নেই আমায় সান্ত্বনা দেবার, কে জোগাবে সাহস আমায়? শত্রুর হাতে ঘটেছে আমার পরাভব, হায়, আজ সন্তানেরা আমার নিঃস্ব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমি এ সবের জন্য কাঁদলাম| আমার দুচোখ বয়ে অঝোরে জল গড়াতে থাকলো| আমাকে শান্তি দেওয়ার, সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না| এমন কেউ ছিল না যে আমাকে একটু স্বস্তি দিতে পারত| শত্রুরা জয়লাভ করায় আমার সন্তানগণ পরিত্যক্ত ভূমির মতো হয়ে উঠলো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্যে আমি কাঁদছি; আমার চোখ দিয়ে, আমার চোখ দিয়ে জল ঝরে পড়েছে; কারণ সান্ত্বনাকারী, যিনি আমার প্রাণ ফিরিয়ে আনবেন, তিনি আমার জীবন থেকে দূরে সরে গিয়েছেন, আমার ছেলেরা অনাথ, কারণ শত্রুরা জয়লাভ করেছে।