Lamentations 1:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োন অঞ্জলি প্রসারণ করছে; তার সান্ত্বনাকারী কেউ নেই; মাবুদ ইয়াকুবের সম্বন্ধে হুকুম দিয়েছেন যে, তার চারদিকের লোক তার বিপক্ষ হোক; জেরুশালেম তাদের মধ্যে ঘৃণাস্পদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন তার দু-হাত প্রসারিত করেছে, কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। সদাপ্রভু যাকোব কুলের বিরুদ্ধে রায় ঘোষণা করেছেন যে, তার প্রতিবেশীরাই তার শত্রু হবে; তাদের মধ্যে জেরুশালেম এক অশুচি বস্তুতে পরিণত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োন অঞ্জলি প্রসারণ করিতেছে; তাহার সান্ত্বনাকারী কেহ নাই; সদাপ্রভু যাকোবের সম্বন্ধে আজ্ঞা দিয়াছেন যে, তাহার চারিদিকের লোক তাহার বিপক্ষ হউক; যিরূশালেম তাহাদের মধ্যে ঘৃণাস্পদ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োন অঞ্জলি প্রসারণ করিতেছে; তাহার সান্ত্বনাকারী কেহ নাই; সদাপ্রভু যাকোবের সম্বন্ধে আজ্ঞা দিয়াছেন যে, তাহার চারিদিকের লোক তাহার বিপক্ষ হউক; যিরূশালেম তাহাদের মধ্যে ঘৃণাস্পদ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। সদাপ্রভু যাকোবের জন্য এই আদেশ দিয়েছেন যে, তার প্রতিবেশীরা তার শত্রু হবে। তাদের মধ্যে যিরূশালেম হয়েছে একটা অশুচি জিনিস।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন তার হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। মাবুদ ইয়াকুবের জন্য এই হুকুম দিয়েছেন যে, তার প্রতিবেশীরা তার শত্রু হবে। তাদের মধ্যে জেরুজালেম হয়েছে একটা নাপাক জিনিস।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাহায্য চেয়ে হাত বাড়িয়েছি আমি, কিন্তু কে করবে করুণা আমায়? প্রভু পরমেশ্বরের ইচ্ছাক্রমে চারদিক থেকে ঘিরেছে আমাকে শত্রুদল। তাদের চোখে আমি অশুচি আর্বজনা মাত্র!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন তার দুহাত বাড়িয়ে দিল কিন্তু তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না| প্রভু যাকোবের শত্রুদের শহর ঘিরে ফেলার আদেশ দিলেন| জেরুশালেম শত্রুদের কাছে একটি অশুদ্ধ স্ত্রীলোক হয়ে পড়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োন সাহায্যের জন্য তার হাত বাড়িয়ে দিয়েছে; তার সান্ত্বনাকারী কেউ নেই; সদাপ্রভু যাকোবের বিষয়ে আদেশ করেছেন যে, তার চারিদিকের লোক তার বিপক্ষ হোক; যিরূশালেম তাদের মধ্যে অশুচি হয়েছে।