Lamentations 1:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদই ধর্মময়, কারণ আমি তাঁর হুকুমের বিরুদ্ধাচরণ করেছি; হে জাতি সকল, আরজ করি, শোন, আমার ব্যথা দেখ; আমার কুমারীরা ও যুবকেরা বন্দী হয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সদাপ্রভু ধর্মময়, তা সত্ত্বেও আমি তাঁর আজ্ঞার বিদ্রোহী হয়েছি। সমস্ত জাতিগণ, তোমরা শোনো; আমার কষ্টভোগের প্রতি দৃষ্টি দাও। আমার যুবকেরা ও কুমারী-কন্যারা নির্বাসনে চলে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুই ধর্ম্মময়, ফলে আমি তাঁহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি; হে জাতি সকল, বিনয় করি, শুন, আমার ব্যথা দেখ; আমার কুমারীগণ ও যুবকগণ বন্দি হইয়া গিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুই ধর্মময়, ফলে আমি তাঁহার আজ্ঞার প্রতিকূলাচরণ করিয়াছি; হে জাতি সকল, বিনয় করি, শুন, আমার ব্যথা দেখ; আমার কুমারীগণ ও যুবকগণ বন্দি হইয়া গিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে বলছে, “সদাপ্রভু ন্যায়বান, আমি তো তার আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। সমস্ত জাতিরা শোন, আমার কষ্ট দেখ; আমার যুবক-যুবতীরা বন্দী হয়ে দূরে চলে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে বলছে, “মাবুদ ন্যায়বান, আমি তো তার হুকুমের বিরুদ্ধে বিদ্রোহ করেছি। সমস্ত জাতিরা শোন, আমার কষ্ট দেখ; আমার যুবক-যুবতীরা বন্দী হয়ে দূরে চলে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর পরম ন্যায়বান, দোষ আমারই, আমিই অমান্য করেছি তাঁকে, করেছি অগ্রাহ্য। যে যেখানে আছ, শোন আমার কথা, চেয়ে দেখ আমার দুঃখ-বেদনা, আমার কুমারী কন্যারা, আমার যুবক সন্তানেরা বন্দী হয়ে আজ নির্বাসিত বহুদূরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সে বলল, “আমি প্রভুর কথা শুনতে অস্বীকার করেছিলাম| তাই প্রভুর অধিকার আছে আমাকে এমন শাস্তি দেওয়ার| তাই জনগণ, তোমরা শোন! আমার দুর্ভোগের দিকে তাকাও! আমার যুবক যুবতীদের নির্বাসনে নিয়ে যাওয়া হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু ন্যায়পরায়ণ, তবুও আমি তাঁর আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছি; সমস্ত লোকেরা, অনুরোধ করি, শোন, আমার কষ্ট দেখ; আমার কুমারীরা ও যুবকেরা বন্দী হয়ে গেছে।