Lamentations 1:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি আমার প্রেমিকদেরকে ডাকলাম, তারা আমাকে বঞ্চনা করলো; আমার ইমামেরা ও আমার প্রাচীনবর্গরা নগরের মধ্যে প্রাণত্যাগ করলো, বাস্তবিক তারা নিজ নিজ প্রাণ ফিরিয়ে আনবার জন্য খাদ্যের খোঁজ করছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমি আমার মিত্রবাহিনীকে ডেকেছিলাম, কিন্তু তারা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমার যাজকেরা ও প্রাচীনবর্গ নিজেদের বাঁচিয়ে রাখার জন্য, যখন খাদ্যদ্রব্যের অন্বেষণ করেছে, তখন তারা নগরের মধ্যে বিনষ্ট হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি আপন প্রেমিকদিগকে ডাকিলাম, তাহারা আমাকে বঞ্চনা করিল; আমার যাজকগণ ও আমার প্রাচীনবর্গ নগরের মধ্যে প্রাণত্যাগ করিল, বাস্তবিক তাহারা আপন আপন প্রাণ ফিরাইয়া আনিবার জন্য অন্নের অন্বেষণ করিতেছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি আপন প্রেমিকদিগকে ডাকিলাম, তাহারা আমাকে বঞ্চনা করিল; আমার যাজকগণ ও আমার প্রাচীনবর্গ নগরের মধ্যে প্রাণত্যাগ করিল, বাস্তবিক তাহারা আপন আপন প্রাণ ফিরাইয়া আনিবার জন্য অন্নের অন্বেষণ করিতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার প্রেমিকদের আমি ডাকলাম কিন্তু তারা আমার প্রতি বিশ্বাসঘাতকতা করল। আমার পুরোহিতেরা ও বৃদ্ধ নেতারা নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য খাবার খুঁজতে খুঁজতে শহরের মধ্যেই শেষ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার প্রেমিকদের আমি ডাকলাম কিন্তু তারা আমার প্রতি বেঈমানী করল। আমার ইমামেরা ও বৃদ্ধ নেতারা নিজেদের বাঁচিয়ে রাখবার জন্য খাবার খুঁজতে খুঁজতে শহরের মধ্যেই শেষ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি ডাকলাম আমার মিত্রদের, তাদের সাড়া পেলাম না, পেলাম না কোন সাহায্য, প্রাণ ধারণের জন্য খাদ্যের সন্ধানে প্রাণ দিল কত পুরোহিত আর নেতৃবৃন্দ নগরীর পথে পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাকে যারা ভালোবাসতো তাদের আমি ডাকলাম| কিন্তু ওরা আমায় ঠকালো| আমার যাজকগণ ও প্রবীণ ব্যক্তিরা এই শহরে মারা গেছে| আমার যাজকগণ ও নেতারা যখন বেঁচে থাকার জন্য খাদ্যের সন্ধান করছিল তখন তারা এই শহরে মারা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার প্রেমিকদের ডাকলাম, কিন্তু তারা আমাকে ঠকালো; আমার যাজকরা এবং আমার প্রাচীনরা শহরের মধ্যে মারা গেল, তারা নিজেদের প্রাণ ফিরে পাওয়ার জন্য খাবারের খোঁজ করছিল।