Lamentations 1:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে রাতের বেলা ভীষণ কান্নাকাটি করে; তার গণ্ডে অশ্রু পড়ছে; তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নেই যে, তাকে সান্ত্বনা দেবে; তার বন্ধুরা সকলে তাকে প্রবঞ্চনা করেছে, তারা তার দুশমন হয়ে উঠেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাত্রিবেলা সে তীব্র রোদন করে, তার দুই গাল বেয়ে অশ্রু বয়ে যায়। তার সব প্রেমিকের মধ্যে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউই নেই। তার সব বন্ধু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে; তারা আজ সবাই তার শত্রু হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে রাত্রে অতিশয় রোদন করে; তাহার গণ্ডে অশ্রু পড়িতেছে; তাহার সমস্ত প্রেমিকের মধ্যে এমন এক জনও নাই যে, তাহাকে সান্ত্বনা করিবে; তাহার বন্ধুরা সকলে তাহাকে প্রবঞ্চনা করিয়াছে, তাহারা তাহার শত্রু হইয়া উঠিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে রাত্রে অতিশয় রোদন করে; তাহার গণ্ডে অশ্রু পড়িতেছে; তাহার সমস্ত প্রেমিকের মধ্যে এমন একজনও নাই যে, তাহাকে সান্ত্বনা করিবে; তাহার বন্ধুরা সকলে তাহাকে প্রবঞ্চনা করিয়াছে, তাহারা তাহার শত্রু হইয়া উঠিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে রাতের বেলা খুব কাঁদতে থাকে, চোখের জলে তার গাল ভেসে যায়। তার প্রেমিকদের মধ্যে তাকে সান্ত্বনা দেবার জন্য একজনও নেই। তার বন্ধুরা সবাই তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে; তারা সকলেই তার শত্রু হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে রাতের বেলায় খুব কাঁদতে থাকে, চোখের পানিতে তার গাল ভেসে যায়। তার প্রেমিকদের মধ্যে তাকে সান্ত্বনা দেবার জন্য একজনও নেই। তার বন্ধুরা সবাই তার প্রতি বেঈমানী করেছে; তারা সকলেই তার শত্রু হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারারাত্রি সে অশ্রুবিসর্জন করে দু’গাল বেয়ে তার ঝরে পড়ে অশ্রুধারা, একজনও বন্ধু আর অবশিষ্ট নেই যে দেবে তাকে সান্ত্বনা। মিত্রগণ করেছে বিশ্বাসঘাতকতা, যিহুদীয়ায় এখন সকলেই তার বিপক্ষে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাতে করুণ সুরে কাঁদে জেরুশালেম| তার গাল বেয়ে অশ্রুধারা নামে| সান্ত্বনা দেওয়ার মতো তার কেউ নেই| অনেক প্রেমিক তার প্রতি বন্ধুভাবাপন্ন ছিল| কিন্তু এখন তাকে সান্ত্বনা দেবার কেউ নেই| তার সব বন্ধুরাই তাকে প্রতারণা করেছে| বন্ধুরা এখন তার শত্রুতে পরিণত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সে রাতে খুব কাঁদে; তার গালে চোখের জল পড়ছে; তার সমস্ত প্রেমিকের মধ্যে এমন একজনও নেই যে, তাকে সান্ত্বনা দেবে; তার সব বন্ধুরা তাকে ঠকিয়েছে, তারা তার শত্রু হয়ে উঠেছে।