Lamentations 1:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দৃষ্টিপাত কর, হে মাবুদ, কেননা আমি সঙ্কটাপন্না; আমার অন্ত্র দগ্ধ হচ্ছে; আমার ভিতরে অন্তর বিকারপ্রাপ্ত হচ্ছে, কারণ আমি অতিশয় বিরুদ্ধাচরণ করেছি; বাইরে তলোয়ার নিঃসন্তান করছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, দেখো, আমি কতটা যাতনাগ্রস্ত! আমার অন্তরে মর্মবেদনা প্রবল, এবং অন্তরে আমি দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমি প্রচণ্ড বিদ্রোহী ছিলাম। বাইরে, তরোয়াল শোকাহত করছে, ভিতরে, কেবলই মৃত্যু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দৃষ্টিপাত কর, হে সদাপ্রভু, কেননা আমি সঙ্কটাপন্না; আমার অন্ত্র দগ্ধ হইতেছে; আমার ভিতরে হৃদয় বিকারপ্রাপ্ত হইতেছে, কারণ আমি অতিশয় প্রতিকূলাচরণ করিয়াছি; বাহিরে খড়্‌গ নিঃসন্তান করিতেছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দৃষ্টিপাত কর, হে সদাপ্রভু, কেননা আমি সঙ্কটাপন্না; আমার অন্ত্র দগ্ধ হইতেছে; আমার ভিতরে হৃদয় বিকারপ্রাপ্ত হইতেছে, কারণ আমি অতিশয় প্রতিকূলাচরণ করিয়াছি; বাহিরে খড়্‌গ নিঃসন্তান করিতেছে, ভিতরে যেন মৃত্যু উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, দেখ, আমি কেমন কষ্ট পাচ্ছি! আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে। আমার অন্তর ব্যাকুল হয়েছে, কারণ আমি ভীষণ বিদ্রোহী হয়েছি। শহরের বাইরে তলোয়ার নিচ্ছে প্রাণ, আর ভিতরে আছে কেবল মৃত্যু।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, দেখ, আমি কেমন কষ্ট পাচ্ছি! আমার ভিতরেও যন্ত্রণা হচ্ছে। আমার দিল ব্যাকুল হয়েছে, কারণ আমি ভীষণ বিদ্রোহী হয়েছি। শহরের বাইরে তলোয়ার নিচ্ছে প্রাণ, আর ভিতরে আছে কেবল মৃত্যু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দৃষ্টিপাত কর আমার প্রতি, হে প্রভু পরমেশ্বর, চেয়ে দেখ দুঃসহ বেদনা আমার, দেহমনের সীমাহীন যন্ত্রণা! কারণ, আমি ছিলাম দুর্দান্ত এক বিদ্রোহিনী তোমার বিরুদ্ধাচারী বাইরে, প্রকাশ্য পথে চলেছে নিষ্ঠুর হত্যালীলা, রুদ্ধদ্বার গৃহেও ফিরেছে মৃত্যুর ছায়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হে প্রভু, আমার দিকে তাকিয়ে দেখুন! আমি দুর্দশাগ্রস্ত! আমি অন্তর থেকে বিপর্যস্ত, আমার মনে হচ্ছে যে আমার ভেতরে হৃদয়টা উল্টো হয়ে রয়েছে! আমার এমন খারাপ লাগছে! রাস্তায়, আমার ছেলেমেয়েদের তরবারি দিয়ে হত্যা করা হয়েছে| মৃত্যুর পচা গন্ধ সর্বত্র ছড়িয়ে আছে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, হে সদাপ্রভু, কারণ আমি খুব বিপদে পড়েছি; আমার অন্ত্রে যন্ত্রণা হচ্ছে; আমার যন্ত্রণাগ্রস্ত হচ্ছে, কারণ আমি ভীষণ বিরোধিতা করেছি; বাইরে তরোয়াল আমাদের সন্তানহীন করছে, ভিতরে যেন মৃত্যু আছে।