Lamentations 1:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের সমস্ত নাফরমানী তোমার দৃষ্টিগোচর হোক; তুমি আমার সমস্ত অধমের জন্য আমার প্রতি যেরকম করেছ, তাদের প্রতিও সেরকম কর, কেননা আমার দীর্ঘনিশ্বাস বেশি ও আমার অন্তর মূর্চ্ছিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হোক; তুমি তাদের সঙ্গে তেমনই আচরণ করো যেমনটি আমার কৃত সব পাপের জন্য তুমি আমার সঙ্গে করেছ। আমার দীর্ঘশ্বাস অসংখ্য এবং আমার হৃদয় মূর্ছিত।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হউক; তুমি আমার সমস্ত অধর্ম্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিঃশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্চ্ছিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের সমস্ত দুষ্টতা তোমার দৃষ্টিগোচর হউক; তুমি আমার সমস্ত অধর্মের জন্য আমার প্রতি যেরূপ করিয়াছ, তাহাদের প্রতিও সেইরূপ কর, কেননা আমার দীর্ঘনিশ্বাস অধিক ও আমার হৃদয় মূর্চ্ছিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক। আমার সব পাপের জন্য তুমি আমার প্রতি যেমন করেছ তাদের প্রতিও তা-ই কর। আমার দীর্ঘনিঃশ্বাস বেশী, আমি মন-মরা হয়ে পড়েছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক। আমার সব গুনাহের জন্য তুমি আমার প্রতি যেমন করেছ তাদের প্রতিও তা-ই কর। আমার দীর্ঘনিঃশ্বাস বেশী, আমি মনমরা হয়ে পড়েছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সকল দুষ্টতার জন্য তাদের কর অভিযুক্ত, সমুচিত দণ্ড দাও তাদের, যেমন তুমি দিয়েছিলে আমায় পাপের দণ্ড। দুঃখের দহনে আমি করি আর্ত বিলাপ, হৃদয় আমার পীড়িত, অবসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমার শত্রুদের নিষ্ঠুরতার দিকে তাকিয়ে দেখুন| তাহলে আমার জন্য আমার সঙ্গে আপনি যে রকম ব্যবহার করেছেন সে রকম ওদের সঙ্গেও করতে পারবেন| এরকম করুন কারণ আমি এমাগতই বিলাপ করে যাচ্ছি| এটা করুন কারণ আমার হৃদয় অসুস্থ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের সব দুষ্টতা তোমার চোখে পড়ুক; তুমি আমার সব পাপের জন্য আমার সাথে যেমন করেছ, তাদের সাথেও সেরকম কর, কারণ আমার অনেক আর্তনাদ অনেক বেশি এবং আমার হৃদয় দুর্বল।