Lamentations 1:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাকে ছেড়ে গেছে; তার নেতৃবর্গ এমন হরিণগুলোর মত হয়েছে, যারা চরাণি-স্থান পায় না; তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে আগে গমন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন-কন্যার মধ্য থেকে সমস্ত জৌলুস অন্তর্হিত হয়েছে। তার রাজপুরুষেরা এমন সব হরিণ হয়েছেন, যারা কোনো চারণভূমির সন্ধান পায় না। তারা শক্তিহীন হয়ে বিতাড়কদের আগে আগে পলায়ন করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে; তাহার অধ্যক্ষগণ এমন হরিণদিগের ন্যায় হইয়াছে, যাহারা চরাণি-স্থান পায় না; তাহারা শক্তিহীন হইয়া পশ্চাদ্ধাবকের অগ্রে অগ্রে গমন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর সিয়োন-কন্যার সমস্ত শোভা তাহাকে ছাড়িয়া গিয়াছে; তাহার অধ্যক্ষগণ এমন হরিণগণের ন্যায় হইয়াছে, যাহারা চরাণি-স্থান পায় না; তাহারা শক্তিহীন হইয়া পশ্চাদ্ধাবকের অগ্রে অগ্রে গমন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন-কন্যার সব জাঁকজমক চলে গেছে। তার নেতারা এমন সব হরিণের মত যারা চরবার জায়গা পায় না; তারা দুর্বল হয়ে তাদেরই আগে আগে পালিয়ে গেছে যারা তাদের তাড়া করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন্তকন্যার সব জাঁকজমক চলে গেছে। তার নেতারা এমন সব হরিণের মত যারা চরবার জায়গা পায় না; তারা দুর্বল হয়ে তাদেরই আগে আগে পালিয়ে গেছে যারা তাদের তাড়া করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের সম্পদ গরিমা আজ লুপ্তপ্রায় অতীত মাত্র, শিকারীর তাড়া খাওয়া হতবল হরিণের মত নেতা ও নায়কগণ ক্ষুধায় অবসন্ন.
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের লোকদের সৌন্দর্য আর নেই| তার নেতারা হরিণের মতো| শক্তি না থাকলেও তারা ছুটে পালাচ্ছে| কারণ অনেকেই তাদের ধরার জন্য তাড়া করছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং সিয়োনের মেয়ের সব সৌন্দর্য্য তাকে ছেড়ে গিয়েছে। তার নেতারা এমন হরিণের মত হয়েছে, যারা চরবার জায়গা পায় না; তারা শক্তিহীন হয়ে তাড়নাকারীদের আগে গিয়েছে।